রাজ্য
চা বাগানে পূর্ণ বয়স্ক ভাল্লুক উদ্ধার

আলিপুরদুয়ারে বনদপ্তর উদ্ধার করল একটি পূর্ণবয়স্ক হিমালয়ান ব্ল্যাক বিয়ার। এদিন সকাল ১০ টা নাগাদ কালচিনি ব্লকের ডিমা চা বাগানে আচমকা ভাল্লুকটিকে দেখে বাগানের শ্রমিকদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়েই বক্সা ব্যাঘ্র প্রকল্পের নিমাতি রেঞ্জ ও বনদপ্তরের ওয়াইল্ড লাইফ স্কোয়াডের টিম জাল ও ঘুমপাড়ানি বন্দুক নিয়ে ঘটনাস্থলে রওনা দেয়। পরে দুপুর ১ টা নাগাদ ঘুমপাড়ানি গুলি ছুঁড়ে ভাল্লুকটিকে কাবু করা হয়। এরপর বন্যপ্রাণী চিকিৎসক দিয়ে তিন বছর বয়সী স্ত্রী ভাল্লুকটির স্বাস্থ্য পরীক্ষা করে প্রাণীটিকে ফের বক্সার জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।







