রাজ্য

বউভাতের অনুষ্ঠান ছেড়ে স্বামীকে নিয়ে ভোটদান বধূর

ভোটের লাইনে নববধূ। শাড়ি, গয়নায় সুসজ্জিতা। তাঁকে লাইনে দেখে কৌতূহল বাড়ল অন্য ভোটারদের। দুপুরে বউভাতের ভাত কাপড়ের অনুষ্ঠান আছে। কিন্তু ভোটাধিকার তো প্রয়োগ করতে হবেই। তাই স্বামীকে নিয়েই পুরসভার ভোট দিতে বাপের বাড়ির এলাকার বুথে চলে এলেন নববধূ। রবিবার, বারুইপুর হাইস্কুলে।  বারুইপুরের ৭ নম্বর ওয়ার্ডে নীলক্ষেতের বাসিন্দা শম্পা সাহা ভট্টাচার্য। শুক্রবার তাঁর বিয়ে হয় ৬ নম্বর ওয়ার্ড রাসমাঠের বাসিন্দা অনিমেষ ভট্টাচার্যের সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় অনিমেষের সঙ্গে আলাপ। সেখান থেকে একেবারে বিয়ের আসরে। অনিমেষ পেশায় ব্যবসায়ী। রাসমাঠের তাঁদের বাড়িতে এদিন আত্মীয় পরিজনের সমাগম। সানাই বাজছে। কিন্তু নিজের ভোট তো দিতে হবেই। তাই শাশুড়ি শিখা ভট্টাচার্যকে বলে বাপের বাড়ি এলাকায় বুথে চলে আসেন শম্পা। সঙ্গে স্বামী। ৭ নম্বর ওয়ার্ডেই বারুইপুর হাইস্কুল তাঁর ভোট কেন্দ্র। সঙ্গে আধার কার্ড, ভোটার কার্ড আনতেও ভোলেনি। ভোট দিয়ে এসে শম্পা বলেন, ভোট আমার কোনওবারেই বাদ পড়ে না। এবার বউভাতের দিনেই পুরভোট। তাই শাশুড়িমাকে বলে চলে এসেছি ভোট দিতে। আসলে ভোট

Back to top button