মর্মান্তিক! কর্ণাটকে কুপিয়ে খুন করা হল বজরং দলের কর্মীকে, চরম উত্তেজনা এলাকা জুড়ে

মর্মান্তিক, হিজাব বিতর্কের মাঝে ছুরির আঘাতে খুন হলেন ২৩ বছর বয়সী এক বজরং দলের সদস্য ( কর্মী )। ঘটনাটি ঘটেছে গতকাল, রবিবার কর্ণাটকের শিবামোগায়।এরপর তাকে ম্যাক গান জেলা হাসপাতালে নিয়ে হলে সেখানেই সে মারা যান। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনা ছড়িয়ে পরে চারিদিকে। পাশাপাশি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হবে স্কুল-কলেজ।
সম্প্রতি, এর আগে ১৪৪ ধারা জারি করা হল কর্ণাটকের শিবামোগা জেলায়।রবিবার রাতে খুন হওয়ার পর এই পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে। অনেকেই এটা হিজাব কাণ্ডের ফল বললেও কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী আরাগা জ্ঞানেন্দ্র বলেছেন যে বিষয়টি রাজ্যের হিজাব বিতর্কের সঙ্গে কোনও সম্পর্ক নেই। তিনি বলেছেন, “তবে কোনও সিদ্ধান্তে পৌঁছানোর আগে আমাদের আরও তদন্তের জন্য অপেক্ষা করতে হবে।” শুধু তাই নয় তিনি মৃত ব্যক্তির পরিবারের সঙ্গেও কথা বলেছেন। তাছাড়াও পুলিশ জানিয়েছে তারা ক্লু খুঁজে পেয়েছে এবং খুব শীঘ্রই তারা দোষীকে গ্রেফতার করবে, ” আরাগা জ্ঞানেন্দ্র জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বলেছেন “আমরা এখনও খুনের পিছনে কোনও উদ্দেশ্য খুঁজে পাইনি। শিবামোগায় রিজার্ভ পুলিশ মোতায়েন করা হচ্ছে,”।
সোমবার কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাই তদন্তের স্ট্যাটাস আপডেট নিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছেন। সূত্রের খবর, জ্ঞানেন্দ্র মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন, যুবকের খুনের সঙ্গে ৪-৫ জন জড়িত থাকতে পারে।







