বিনোদন

সুপারস্টার রজনীকান্ত করোনা পজেটিভ! শোরগোল সোশ্যাল মিডিয়ায়

সুপারস্টার রজনীকান্ত নাকি করোনা পজেটিভ। সম্প্রতি এই নিয়ে একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই নেটিজেনদের শোরগোল পরে যায়। জানা অভিনেতা রোহিত রায় নাকি মজা করে এই পোস্টটি করেছিলেন । কারণ তিনি ভেবেছিলেন, এই পোস্টটি হয়তো নেটিজেনরা মজা হিসেবেই নেবেন। কিন্তু তা হয়নি। পুরো ব্যাপারটা উল্টে যায় ও রোহিত রায়কে নানা রকম কথা বলতে থাকেন নেটিজেনরা। রোহিতকে নেটিজেনরা বলেন, এই পরিস্থিতিতে এইরকম পোস্ট না করলেই পারতেন।

একজন লেখেন যে, ‘রোহিত এটা সত্যি খুব খারাপ একটা মজা।আমি তামিলনাড়ুতেই থাকি আর এখানকার মানুষেরা রজনীকান্তকে দেবতার মতো দেখেন।এই পোস্টটি দেখার পর আমি যখন আমার বাড়ির সবাইকে দেখাই তখন ওরা সকলে স্তব্ধ হয়ে গিয়েছিলো।’ এমনকি শুধু তাই নয়, আরেকজন লেখেন, ‘আপনার মাথা ঠিক আছে তো? কারণ উনি একদম সুস্থ আছেন।’ ফ্যানেদের রাগ দেখে কমেন্ট বক্সেই রোহিত লেখেন, ‘আমাকে এভাবে অপমান করা বন্ধ করুন। কারণ এইসব কিছু মজা।আর এটি ‘রজনীকান্ত জোক’ আর কিছুই নয় ।’

জানা গিয়েছে, রোহিতের সেই পোস্টে লেখা ছিল, রজনীকান্ত করোনা পজেটিভ। করোনা নিজেই এখন কোয়রান্টিনে। অধিকাংশ সময়ে সুপারহিরোর ভূমিকায় অভিনয় করা রজনীকান্তকে যে করোনাও ভয় পায় তাই বোঝাতে চেয়েছিলেন রোহিত। ক্যাপশনে আবার করোনা সচেতনতা নিয়ে বার্তাও দিয়েছিলেন ফ্যানেদের।

Back to top button