প্রিয়াঙ্কা চোপড়ার বোনকে ধর্ষণ ও খুনের হুমকি জুনিয়র এনটিআর ভক্তদের, কারণ

বলিউড-হলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার বোন মিরা চোপড়াকে ধর্ষণের ও খুনের হুমকি দেন জুনিয়র এনটিআর ভক্তরা। কিন্তু মিরাকে কেন ধর্ষণ ও খুনের হুমকি দিলেন তারা? জানা যায়, সম্প্রতি মিরাকে প্রশ্ন করা হয় ‘তামিল সিনের নায়কদের মধ্যে কাকে বেশি পছন্দ জুনিয়র এনটিআর নাকি মহেশ বাবু?’ এই প্রশ্ন শোনার পর মিরা তার উত্তরে বলেন, এই দুজনের মধ্যে আমার মহেশ বাবুকে বেশি পছন্দ। আর এতেই খেপে যান জুনিয়র এনটিয়ারের ভক্তরা।
তারপরই মীরাকে অপমানের পাশাপাশি অশ্লীল বাক্য বাণে ভাসিয়েছেন তারা। এছাড়া ধর্ষণ ও খুনের মতো অপ্রত্যাশীত হুমকি দেন জুনিয়র এনটিআর ভক্তরা। তাই এনটিআর-এর ভক্তদের বিরুদ্ধে সাইবার ক্রাইমের মামলা করছেন মিরা চোপড়া ।
এরপর মিরা জানান, হীন মানসিকতার ভক্ত জোগাড় করে কখনো তারকা হওয়া যায় না। ভক্তদের ব্যবহারে জুনিয়র এনটিআর-এর তারকা খ্যাতি নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।তবে অন্যদিকে মিরাকে এমন হুমকি দেওয়ার কারণে বলিপাড়াতেও বেশ শোরগোল চলছে। তবে আপাতত মুখ খুলতে দেখা যায়নি মীরার দিদি প্রিয়াঙ্কাকে। কিন্তু মনে হচ্ছে, এই বদলা নেওয়ার জন্য প্রিয়াঙ্কা শীঘ্রই মুখ খুললেন।







