লাইফস্টাইল

জানেন কি কুকুর কাদের বেশি কামরায়? জেনেনিন

কুকুর রাস্তাঘাটে বাড়িতে সব জায়গায় থাকে। আর কুকুর দেখে ছোটই হোক বা বড় সকলেই ভীষণ ভয় পেয়ে থাকে। ভয় পাওয়াটা স্বাভাবিক। কারণ কুকুর কামড় দেয়। তাই সবাই একটু বেশি সতর্ক থাকে কুকুর থেকে। তবে জানেন কি, কুকুর সবাইকে কামড়ায় না। কিছু বিশেষ ধরনের মানুষকে কুকুর বেশি কামড়ায়।তাহলে জেনে নেওয়া যাক কুকুর কাদের বেশি কামরায়-

লিভারপুল বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা দেখা গিয়েছে, কুকুরদের মধ্যে সাধারণত পুরুষদের কামড়ানোর প্রবণতা থাকে। এছাড়া যারা অ্যাংজাইটিতে ভোগেন তাদেরকেউ কুকুর কামড় দিয়ে থাকে। বিশেষজ্ঞরা ইংল্যান্ডের মফস্বল এলাকার ৬৯৪ জনকে নিয়ে এই গবেষণা চালান। আর তাতে প্রতি চারজনের মধ্যে একজন করে জানান তাদেরকে কুকুর কামড়েছে। এমনকি এও দেখা যায়, সেখানে অধিকাংশই পুরুষ।

এছাড়া গবেষণায় আরো দেখা গিয়েছে, যাদের স্নায়ুরোগ রয়েছে ও আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারেন না, তাদের তুলনামূলক বেশি কামড়ায় কুকুর।এমনকি আবার যারা বাড়িতে কুকুর পোষেন তাদেরও বেশি কুকুর কামড়ানোর সম্ভবনা থাকে।

Back to top button