রাজ্য

ELECTION: দীর্ঘদিনের জল্পনা কাটিয়ে ঘোষিত হল পৌর নির্বাচনের দিনক্ষণ, জেনেনিন বিস্তারিত

আশিস সিংহ-: নবদ্বীপ , নদিয়া।
দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন পৌরসভা গুলি মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবার পর ও অতিমারি করোনা সংক্রমণ এর কারনে রাজ্য সরকার ও নির্বাচন কমিশন এই সমস্ত পৌর বোর্ড গুলি তে নির্বাচন করতে না পারায় অবশেষে বোর্ড গুলিতে প্রশাসক বসিয়ে কাজ চালিয়ে যাচ্ছে।
শেষ পর্যন্ত কিছুদিন আগে রাজ্য সরকার সিদ্ধান্ত নেয় যে মেয়াদ উত্তীর্ণ পৌর সভাগুলিতে নির্বাচন অনুষ্ঠিত করা হবে । সেই মত আজ নির্বাচন কমিশন রাজ্যের ১০৮ টি পুরসভা নির্বাচনের নোটিফিকেশন জারি করলো ।

সঙ্গে সঙ্গে চালু হয়ে চালু হলো আদর্শ নির্বাচন বিধি। ভোটগ্রহণ হবে ২৭শে ফেব্রুয়ারী এবং মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৯ই ফেব্রুয়ারি, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১২ই ফেব্রুয়ারি,
ফলাফল ঘোষিত হবে ৮ই মার্চ।ইতি মধ্যেই বিভিন্ন রাজ নৈতিক দলনির্বাচনে তাদের প্রাথী তালিকা থেকেদেওয়াল দখলের জন্য জোর কদমে ঝাঁপিয়ে পড়েছে ।

Back to top button