বিনোদন
এবার যাদের নিজের হাতে খাবার দিচ্ছেন বলিউড অভিনেতা সালমান খান!

বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান করোনা ভাইরাসের লক্ষণ দেখা দেওয়ার পর থেকেই ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।খাবার পৌঁছে দিতে বিশেষ ফুড ট্রাক রাস্তায় নামিয়েছেন সালমান।সম্প্রতি এবার নিজ হাতে মুম্বাইয়ের থিয়েটারকর্মীদের জন্য খাদ্য সহায়তা পাঠানো শুরু করেছেন সালমান খান।
রোববার(৩১মে) সালমান থিয়েটারকর্মীদের জন্য দুটি ফ্রুট ট্রাকে করে পারেলের দামোদর নাট্যগৃহে এবং দাদারে শ্রী শিবাজী মন্দির নাট্যগৃহে খাবার পৌঁছে দিয়েছেন।এমনকি সালমান প্রতিদিন মুম্বাইয়ের বিভিন্ন স্থানে অসহায় মানুষদের খাবার পৌঁছে দিচ্ছেন।
প্রসঙ্গত, কয়েকদিন আগে সালমান খান মুম্বাই পুলিশদের ১লাখ হ্যান্ড স্যানিটাইজার উপহার দেন।মুম্বাই পুলিশের তাকে অনেক ধন্যবাদও জানান।আর অন্যদিকে সালমান তার পানভেলের একটি গ্রামের বাসিন্দাদের নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী দিয়েছেন।







