বিনোদন

ভারতে পঙ্গপাল আক্রমণ পাপের ফল! বিতর্কের জবাব দিলেন জায়রা ওয়াসিম

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জায়রা ওয়াসিম কিছুদিন ভারতে পঙ্গপাল আক্রমণ নিয়ে টুইট করেছিলেন।এমনকি বলেছিলেন ভারতে পঙ্গপাল আক্রমণ পেপার ফল।আল্লাহর ইচ্ছেতে এই সব কিছু হয়েছে। আর এরপরই বেশ সমালোচনার মুখে পড়েন জায়রা।কিন্তু পরে তিনি ইনস্টাগ্রাম ও টুইটার থেকে নিজের অ্যাকাউন্ট ডিলিটও করে দেন।আর একদিন পরই আবার ফিরে আসেন ইনস্টাগ্রামে।

জায়রার এমন মন্তব্য শুনে সাংবাদিক তারিক ফতেহ বলেছিলেন, জায়রা কিভাবে এই কথা বলতে পারে। ও কি দেশবাসীকে নিয়ে ইয়ার্কি করছে নাকি। পঙ্গপালদের হানাকে কিভাবে তিনি ব্যাখ্যা করেছেন দেখুন। তবে তারিকের এই টুইটের জবাব দেন জায়রা। জায়রা তারিকের জন্য একটি বার্তা শেয়ার করেন, আমরা এই মুহূর্তে যে সময়ের মধ্য দিয়ে যাচ্ছি যেখানে ক্রোধ এবং অভিশাপ খুব অসংবেদনশীলতার পরিচয়। যা সব কিছুই কোরানে লেখা আছে।আর তা জীবনে একদম সঠিক পথ বেঁচে নেওয়ার জন্য লেখা রয়েছে।

শুধু তাই নয়, জায়রা আরো লেখেন, ‘আমার টুইট নিয়ে ভুল বোঝানো হয়েছে। কোনো মতই হোক, তা ভালো বা খারাপ; তা আমার মনের অবস্থাকেই বর্ণনা করে। এটি আমার আর আমার সৃষ্টিকর্তার মাঝের বিষয়। আর আমি এই বিষয়টির ব্যাখ্যা করতে চাই না।এমনকি আমি শুধু এই নিয়ে আল্লাহকে জবাব দিতে বাধ্য, তবে তার সৃষ্টি মানুষকে নয়। আল্লাহ আমাদের রক্ষা করবেন। আমরা শুধু সচেতন হই তাহলেই হবে।’

Back to top button