লাইফস্টাইল

ডায়াবেটিস নিয়ন্ত্রণসহ আরো ৫টি কঠিন রোগ থেকে মুক্তি দেয় পুঁইশাক, জেনেনিন কি কি?

এমন অনেকেই আছেন যারা পুঁইশাক খেতে ভালোবাসেন।আর তাদের বাড়িতে যেকোনো জায়গায় পুঁইশাকের গাছ দেখা যায় । কিন্তু এটা জানেন কি এই পুঁইশাকই ডায়াবেটিস নিয়ন্ত্রণসহ আরো ৫টি রোগ থেকে মুক্ত করে।আর যারা খেতে ভালোবাসেন না তাদের উদ্দেশ্যে বলছি, পুঁইশাক খেয়ে দেখুন নিজেই বুঝতে পারবেন কি ফল হয়। তাহলে এখন জেনে নেওয়া যাক পুঁইশাক আর কোন ৫টি কঠিন রোগ থেকে মুক্ত করে।

চোখকে ছানি পড়া থেকে রক্ষা করে

পুঁইশাক অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। ফলে এটি চোখের বিভিন্ন সমস্যা থেকে সুরক্ষা প্রদান করে। পুঁইশাকে আয়রন, ভিটামিন এ, অ্যান্টিঅক্সিডেন্ট এবং বিভিন্ন উপাদান চোখের সমস্যার প্রকোপ কমায়।এমনকি বয়স্কদের ক্ষেত্রে এটি আরো বেশি উপকারী।

ওজন কমাতে সাহায্য করে

ভিটামিন ‘সি’ এবং আয়রন সমৃদ্ধ পুঁইশাক শরীরের বিপাক ক্রিয়া সহজে সম্পন্ন করে ক্যালরির ক্ষয় করে। ক্যালরি ক্ষয়প্রাপ্ত হলে ওজন কমে। তাই বলছি যাদের ওজন বেশি আছে তারা নিয়মিত পুঁইশাক খান দেখবেন ওজন কমে গেছে।

কোষ্ঠকাঠিন্য দূর করে

পুঁইশাকে প্রচুর পরিমাণে আঁশ রয়েছে যা কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে। পুঁইশাক খেলে মলত্যাগ করা সহজ হয়। তাই আপনি যদি রোজ সপ্তাহে ৫দিন পুঁইশাক খান তাহলে সহজেই মুক্তি পাবেন কোষ্ঠকাঠিন্যের মত অসুস্থতা থেকে।

শুক্রাণুর সক্রিয়তা বৃদ্ধি পায়

এমনকি পুরুষেরা পুঁইশাক নিয়মিত গ্রহণ করার ফলে শুক্রাণুর সক্রিয়তা বৃদ্ধি পায়। আয়রন, জিংক, ফলিক এসিড, ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্টের মত উপাদান পুঁইশাকে বিদ্যমান থাকে পর্যাপ্ত পরিমাণে। যার ফলে শুক্রাণু সুস্থ থাকবে।

ক্যান্সারকে প্রতিরোধ করে

পুঁইশাক খাওয়ার ফলে নারীদের জরায়ুর ক্যান্সারের ঝুঁকি কমে । এছাড়াও পুঁইশাকে ক্লোরোফিল, খনিজ লবণ, ভিটামিন, ফ্যাটি এসিড, অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার প্রভৃতি উপাদান রয়েছে। তাই নিয়মিত পুঁইশাক খেতে চেষ্টা করুন।

Back to top button