বিনোদন

রণবীরকে জড়িয়ে আলতো আদর দীপিকার, বিতর্কের মুখে অভিনেত্রী

বলিউডের প্রথম সারির অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।দীপিকার সঙ্গে অভিনেতা রণবীর কাপুরের সম্পর্কের কথা নিশ্চই কারোর অজানা নয়, কিন্তু এখন তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। দীপিকা রণবীর সিংকে বিয়ে করেছেন। কিন্তু আবারো সেই রণবীর কাপুরের সঙ্গে দীপিকার পুরোনো প্রেম উঠে আসে বিভিন্ন মহলে । ২০১৩ সালে ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ সিনেমার সময় থেকে রণবীর কাপুর ও দীপিকা পাডুকোনের সম্পর্ক নিয়ে সরগরম হয়ে ওঠে শোবিজ অঙ্গন।

ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানির ৭ বছর পূর্ণ হওয়ার পর রণবীর-দীপিকার একটি ছবি প্রকাশ্যে আসে। যেখানে সিনেমার প্রমোশনে রণবীরকে আলতো ছোঁয়ায় আদর করতে দেখা যায় দীপিকা পাড়ুকোনকে । এমনকি ওই ছবি প্রকাশ্যে আসতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।

এমনকি অভিনেত্রী দীপিকা বিতর্কের মুখে পড়েন । দীপিকা প্রমোশনের সময় ক্যামেরার সামনে কেন রণবীর কাপুরকে আদর করতে ব্যস্ত তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন অনেকে। এমনকি শুধু তাই নয়, ‘দীপিকা’ বলেও অনেকে অশ্লীল কটাক্ষ করতে শুরু করেন অভিনেত্রী ।

Back to top button