আগুনে পুড়ে গেলে কখনোই এই ৪টি ভুল করবেন না, কারণ

রান্না করতে করতে হঠাৎই আপনার হাত আগুনে পুড়ে গেলে কখনো কখনো তার চিকিৎসা করতে গিয়ে না বুঝে আমরা ভালোর জায়গায় মন্দ করে ফেলি। আগুনে পোড়া চিকিৎসায় কিছু ভুল কাজ করা কখনোই উচিত নয়। তাই জেনে নিন কী কি সেই কাজ-
১-বরফ বা ঠান্ডা জল নয়:
শরীরের কোথাও পুড়ে গেলে সঙ্গে সঙ্গে কমপক্ষে বিশ মিনিট ধরে সেখানে জল দেওয়া উচিত ।তবে খেয়াল রাখবেন জল রুম টেম্পারেচারের হতে হবে। ভুলেও ক্ষতিগ্রস্ত স্থানে বরফ বা ঠান্ডা জল রাখবেন না। কারণ এটি টিস্যুর ক্ষতি করতে পারে।
২-ফোস্কা গলাবেন না:
আপনার আক্রান্ত স্থান যদি ফোস্কায় পরিণত হয়ে যায় তবে এটি গলানোর চেষ্টা করবেন না কোনোভাবেই । নিজে থেকে এটি করলে সংক্রমণ হতে পারে। ফোস্কার জায়গায় যদি খুব ব্যথা হয় তবে আপনি চিকিৎসকের পরামর্শ নিন।
৩-মাখন কিংবা টুথপেস্ট ব্যবহার করবেন না:
কখনোই সেই আক্রান্ত স্থানে মাখন বা টুথপেস্ট ব্যবহার করবেন না, কারণ এর ফলে আপনার সেই জায়গাটা খারাপ হয়ে যেতে পারে । তাই এর পরিবর্তে মাইক্রোবিয়াল মলম প্রয়োগ করুন। যদি ব্যথা হয়, তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যথা-উপশম করার ওষুধ খান।
৪-সূর্যের আলোতে আনবেন না:
প্রথম ৩দিনের জন্য আক্রান্ত স্থান কিছুতেই সূর্য্যের আলোতে আনবেন না ।যখন সূর্য্যের আলোয় বের হবেন তখন সেই আক্রান্ত জায়গাটি কোনো কাপড় দিয়ে ঢেকে রাখুন।
সূর্যের রশ্মি ফোসকা সৃষ্টি করতে পারে।







