রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াবে কাঁচা হলুদ, কিভাবে জেনেনিন সহজ উপায়

দীর্ঘদিন ধরেই মা ঠাকুমারা রান্নায় হলুদ ব্যবহার করছে ।আর এই হলুদই এখন গুরুত্বপূর্ণ উপাদান।আর যারা বিশেষ করে স্বাস্থ সচেতন তাদের কাছে পছন্দের একটি মশলা এই হলুদ। একাধিক তরকারিতে তো বটেই, দুধ কিংবা কফির সঙ্গেও যোগ করা হয় এই মশলা। এতে কেবল স্বাদই বাড়ে না, সেইসঙ্গে খাবারের পুষ্টিগুণও বাড়ে অনেকাংশে।
তাহলে জেনে নেওয়া যাক কাঁচা হলুদের কিছু উপকারিতা-
১-হালকা গরম দুধ, জল বা চায়ের সাথে কাঁচা হলুদ খেলে তা ঠান্ডা ও ফ্লু প্রতিরোধে সহায়তা করে। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে।
২-হলুদে বিটা ক্যারোটিন, অ্যাসকরবিক অ্যাসিড, ক্যালসিয়াম, ফাইবার, আয়রণ, নিয়াসিন, পটাসিয়াম, দস্তা, ফ্ল্যাভোনয়েডস এবং অন্যান্য পুষ্টি সহ তিনশোরও বেশি পুষ্টি রয়েছে। তবে বিশ্বব্যাপী বিজ্ঞানীদের দৃষ্টি আকর্ষণকারী সর্বাধিক সক্রিয় যৌগটি হলো কারকিউমিন।
৩-কালো গোল মরিচ গুঁড়ার সঙ্গে হলুদ মিশিয়ে খেলে এর উপকার আরো বেড়ে যায়।তাই আপনি এখনই চেষ্টা করতে পারেন হলুদের সঙ্গে গোলমরিচ গুঁড়ো মিশিয়ে খেতে।
৪-কাঁচা হলুদ প্রতিদিন সকালে খেলে ত্বকের রং আরো উজ্জ্বল হয়ে ওঠে।







