বিনোদন

একসময় ক্যাটরিনাকে ঘরথেকে বের করে দিয়েছিলেন সালমান, কারণ

বলিউডের দুই সুপারস্টার সালমান খান ও ক্যাটরিনা কাইফের প্রেমের খবর একসময় বেশ চর্চিত ছিল।কিন্তু এটা জানেন কি তাদের মধ্যে ভালোবাসা ছিল ঠিক তেমনি তাদের মধ্যে কিন্তু কম অশান্তি হয়নি? সালমান নাকি ক্যাটরিনাকে জন আব্রাহামের কারণে ঘর থেকে বের করে দিয়েছিলো।কিন্তু কেন কি এমন হয়েছিল?

বিষয়টি তাহলে খুলেই বলা যাক।একসময় সালমান ক্যাটরিনার প্রেমের জুটি বেশ চর্চিত।এমনকি ক্যাটরিনার সব জিনিস সালমানের কাছেই থাকতো।ক্যাটরিনাও থাকতো সালমানের সঙ্গে।তারপর একদিন হঠাৎ ‘নিউইয়র্ক’ ছবিতে অভিনেতা জন আব্রাহামের বিপরীতে অভিনয় করতে প্রস্তাব পান ক্যাটরিনা । আর সেই থেকেই ক্যাটরিনা আর জনের সম্পর্ক নিয়ে বেশ জলঘোলা শুরু হয়।কিন্তু তাতে অস্বীকার করে ক্যাটরিনা।কিন্তু তার একটি মোবাইল ফোনের বিল সালমানের হাতে পড়তেই সমস্যা জটিল হয়।জনের সঙ্গে ক্যাটরিনার ফোনকল মেসেজ সব কিছু দেখে ও তা ভালোভাবেই বুঝতে পারেন সালমান।

সালমান ক্যাটরিনাকে শুরু থেকেই নিজের জীবনের অংশ বলে মনে করতেন।কিন্তু ক্যাটরিনা এমন করবে সে ভাবতে পারেনি যার ফলে ক্যাটরিনাকে ঘর থেকে বের করে দেন সালমান।পরে ক্যাটরিনা সালমানের কাছ থেকে বাঁচতে এর সাক্ষাৎকারে বলেন, ‘আমি শুধু সালমানকে ভালোবাসি।এমনকি আমার সব জিনিস সালমানের কাছে।জন আব্রাহামের সঙ্গে কাজের বাইরে আর কোনও সম্পর্ক নেই।’ ক্যাটরিনা এও স্বীকার করেন, তার সব জিনিসপত্র সালমান ছুড়ে ফেলে দিয়েছেন।এরপর থেকেই সালমান ও ক্যাটরিনার সম্পর্কে ভাঙ্গন ধরতে শুরু করে । ও পরে বিচ্ছেদ হয়ে যায়।

Back to top button