দেশ

চাকরির খবর: ৩ কোটি কর্মসংস্থান হতে পারে শিগ্রই, মোদী সরকারের নতুন উদ্যাগ

দেশের সমস্ত গ্রাম ও প্রত্যন্ত এলাকার আমজনতার জন্য ওয়াইফাই হটস্পট গড়ে তোলার জন্য কেন্দ্র সরকার শুরু করেছে এক বিশেষ প্রকল্প। প্রকল্পের নাম ‘পিএম ওয়াইফাই আজসেস নেটওয়ার্ক’। কিছুদিনের মধ্যেই দেশ জুড়ে শুরু হয়ে যাবে এই প্রকল্পের কাজ।

কেন্দ্র সরকার শুধু এই প্রকল্পের উপর ভিত্তি করেই আশা করছে গোটা দেশ জুড়ে মোট ২ থেকে ৩ কোটি নতুন কর্মসংস্থান হতে পারে। সম্প্রতি এই প্রসঙ্গে আশাবাদী বলে জানিয়েছেন কেন্দ্রীয় টেলিকম সচিব কে রাজা রামোন। শনিবার ব্রডব্যান্ড ফোরাম অফ ইন্ডিয়ার এক কর্মসূচিতে এমনি বক্তৃতা প্রদান করেন তিনি।

প্রসঙ্গত, ক্ষমতায় আর পর থেকেই মোদি সরকার বেশি করে জোর দিয়েছেন দেশের ডিজিটালাইজেশন -এ। ডিজিটালি সমস্ত সুবিধা দেশের কোটি কোটি সাদাহরণ মানুষের কাছে পৌঁছে দিতেই নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ। সবার প্রথম জনধন যোজনা দিয়েই মোদী দেশের সকল মানুষকে যুক্ত করেছেন ডিজিটাল ব্যাংক একাউন্টের সাথে। এরপর মোদী সরকারের বিভিন্ন উদ্যোগ এ প্রাধান্য পেয়েছে ডিজিটালাইজেশন।

Back to top button