BJP-কে টেক্কা দিতে SP তে যোগ দিলেন দেশের সবথেকে লম্বা ব্যক্তি, জেনেনিন তার পরিচয়

দেশের সবথেকে লম্বা মানুষ হলেন তিনি। তিনি বাকিদের থেকে একদম আলাদা উচ্চতাতেই দেখেন দেশকে। আর এবার তিবনি নামলেন রাজনীতির ময়দানে। আসন্ন উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনের আগে সমাজবাদী পার্টিতে যোগ দিলেন দেশের সবথেকে লম্বা ব্যক্তি ধর্মেন্দ্র প্রতাপ সিং। সমাজবাদী পার্টিকে সাফল্যের শিখরে নিয়ে যাওয়াই তার স্বপ্ন বলে তিনি জানিয়েছেন।
প্রসঙ্গত, ভারতের সবথেকে লম্বা মানুষ ধর্মেন্দ্র প্রতাপ সিং এর বাড়ি উত্তর প্রদেশের মিরাঠে। তার উচ্চতার জন্য ছোট বেলায় তার বন্ধুরা তাকে খেফাত উঠ বা জিরাফ বলে। তার স্বাভাবিক উচ্চতার জন্য নিজের মহল্লাতেই জোটেনি তার সেরকম কোনো বন্ধু।
শিক্ষিত ব্যক্তি ধর্মেন্দ্র ৩২ বছর বয়সেও বেকার। কাজ খুঁজতে গিলেই লোকে প্রশ্ন করতো আপনি এতো লম্বা কাজ করবেন কিভাবে ? দিন প্রতি মাত্রা ৫০ টাকা মজুরিতে এক প্রমোদ উদ্যানে কাজ করেন তিনি। অনেকেই তার সাথে ছবি তুলে ১০ টাকা দেন আবার অনেকেই আছেন ছবি তুলেই পালিয়ে যান।







