BigNews: মেয়েদের জন্য নতুন প্রকল্প চালু মমতার, উপকৃত হবেন রাজ্যের লক্ষ লক্ষ মেয়ে

অভিনব মানবিক উদ্যোগ নিল মমতার সরকার চালু হল ‘প্রসব সাথী’ প্রকল্প। বিশেষ এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হতে চলেছেন রাজ্যের মহিলারা। নতুন এই প্রকল্প অনুযায়ী প্রসবের সময় প্রসূতির সঙ্গে থাকতে পারবেন তাঁর মা কিংবা স্বামী। এই নতুন নির্দেশিকা জারি করলেন রাজ্য স্বাস্থ্যদপ্তর (WB Health Department)।
মূলত, এই সুবিধা দেখা যেত বেসরকারি হাসপাতাল কিংবা বিদেশের মাটিতে। কিন্তু এবার সেই সুবিধা পাবেন বাংলার নারীরা। এই সুবিধা পাওয়া যাবে রাজ্য সরকারের হাসপাতাল, মাতৃসদন এমনকী, জেলা স্বাস্থ্য কেন্দ্র গুলিতে। তবে যাদের ক্ষেত্রে সিজার পদ্ধতিতে অনুসরণ করা হবে তারা এই সুবিধা পাবেন না।
অনেক সময় দেখা যায় যে প্রসবের সময় আশা-আশঙ্কার দোলাচলে ভোগেন নতুন মায়েরা। তাই সেই সময় প্রয়োজন হয়ে থাকে মানসিক শক্তির। এই মুহূর্তে মা কিংবা স্বামীকে পাশে চান অন্ত্বঃসত্তারা। এতো দিন ধরে লেবার রুমে চিকিৎসক, নার্সরা ছাড়া আর কেউ ভিতরে আসার সুযোগ পেত না। তবে এবার পালা নিয়ম বদলের। রাজ্য স্বাস্থ্যদপ্তর জানিয়ে দিয়েছে, প্রসব বেদনা নিয়ে হাসপাতালে ভরতি হওয়ার পর থেকে এমনকী, প্রসবের সময় লেবার রুমেও উপস্থিত থাকবেন অন্ত্বঃসত্তার আত্মীয়। মা কিংবা মাতৃস্থানীয়া কোনও একজন থাকতে পারবেন সঙ্গে।







