রাজ্য

আগামী সপ্তাহ থেকে রাজ্যে পুনরায় খুলছে স্কুল, জানালো শিক্ষামন্ত্রী

দেশ জুড়ে বেড়ে চলেছে করোনা (COVID-19) ভাইরাসের প্রকোপ। পাশাপাশি করোনার তৃতীয় ওয়েভ শুরু সময় দিল্লি ও মহারাষ্ট্র এই দুই রাজ্যে করোনা ভাইরাসের সংক্রমণ তীব্রভাবে দেখা মেলে। তবে এখন এই দুই রাজ্যে করোনা সংক্রমণ নিম্মমুখী। কিন্তু উদ্বেগজনক ভাবে সংক্রমণ ছড়িয়ে পড়েছে দেশের সব রাজ্যে। তবে আগামী সপ্তাহ থেকেই মহারাষ্ট্র সহ মুম্বইয়ের সব স্কুলগুলি পুনরায় খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন রাজ্যে শিক্ষামন্ত্রী।

এই বিষয়ে মহারাষ্ট্রের শিক্ষামন্ত্রী বর্ষা গায়কওয়াদ ঘোষণা করে জানিয়েছিলেন যে, ‘সমস্ত স্কুলগুলিকে নিশ্চিত করতে হবে যে তাদের কোভিড প্রোটোকল রয়েছে’। তিনি আরও বলেন যে, ‘‌২৪ জানুয়ারি থেকে আমরা প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত রাজ্যের সব স্কুলগুলি কোভিড প্রোটোকল সহ পুনরায় খুলে দিচ্ছি। মুখ্যমন্ত্রী আমাদের প্রস্তাব মেনে নিয়েছেন।’‌

প্রসঙ্গত, গত সপ্তাহে স্বাস্থ্য মন্ত্রী রাজেশ টোপে জানিয়েছিলেন যে, রাজ্যের স্কুলগুলি খুলে দেওয়ার জন্য বারংবার দাবি জানানো হয়েছে। এছাড়া তিনি বলেছিলেন, ‘শিশুদের পড়াশোনা ক্ষতির সম্মুখীন হওয়ায় স্কুল পুনরায় খোলার জন্য কিছু মহল থেকে দাবি উঠছে‌।’‌

মহারাষ্ট্র সরকার ঘোষণা করেছিল যে রাজ্যে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল বন্ধ রাখা হবে, কারণ ডিসেম্বর থেকে ওমিক্রন ভ্যারিয়েন্টের জেরে ক্রমাগত করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। এই বিষয়ে শিক্ষামন্ত্রী বর্ষা গায়কোয়াদ বলেছেন, ‘‌কোভিডের ঘটনা বেড়ে যাওয়ার পরে, রাজ্য সরকার স্কুল (অফলাইন) সেশনগুলি চালিয়ে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে৷ তবে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার পরে, স্থানীয় কোভিড–১৯ পরিস্থিতির ভিত্তিতে যেখানে কেসগুলির সংখ্যা কম সেখানে সেশনগুলি শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

Back to top button