স্কুলই করোনা সংক্রমণের কেন্দ্র ? আশঙ্কা প্রকাশ শিক্ষক -শিক্ষিকাদের

করোনা প্রতিরোধে জারি হয়েছে কড়া বিধি নিষেধ। আর সেই বিধিনিষেধের আরোপের মাধ্যমে বন্ধ করে দেওয়া হয়েছে রাজ্যের স্কুল। তবে স্কুলের পঠন পাঠন বন্ধ থাকলেও ছাত্র-ছাত্রীরা মাধ্যমিক -উচ্চমাধ্যমিক পরীক্ষার ফর্ম ফিলাপ ও টিকাকরণ শিবির ,পাঠায়াপুতক বিতরণ ,মিড্ ডে মিলের জিনিস পত্র নেওয়ার জন্য ভিড় করছে স্কুলে।
আর সেই ভিড় করোনা সংক্রমণের কেন্দ্র হয়ে উঠছে না তো ? করোনা বিধি নিষেধ মেনে চলার পরেও বাড়ছে করোনা সংক্রমণ তাই স্কুলের ওই ভিড় দেখে এমনিই আশঙ্কা প্রকাশ করেছেন রাজ্যের শিক্ষক -শিক্ষিকাদের একাংশ।
প্রঙ্গত, সারা দেশে বাড়ছে করোনার সংক্রমণ।
বড় দিন ও নতুন বছরের লাগাম ছাড়া আনন্দের পর কলকতায় সংক্রমণের হার সবচেয়ে বেশি। করোনার নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ দেখা যাচ্ছে একাধিক ব্যক্তিদের মধ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্য সরকার ইতিমধ্যে জারি করেছে বিধিনিষেধ।
তবে বিধিনিষেধ জারি হলেও রাস্তায় দেখা যাচ্ছে মানুষ এখনো মাস্ক ছাড়াই বেড়িয়ে পড়ছেন বাইরে। একসাথে জটলা বেঁধে চলছে খোশ গল্প। বাজার হাটে দেখা যাচ্ছে প্রচন্ড ভীড়। যা করোনার ভীতিকে আরও বাড়িয়ে তুলতে সংক্রিয় ভূমিকা পালন করছে।







