রাজ্য

জন্মদিনে অভিনেত্রী নুসরত যা বললেন এই বিশেষ দিনে, দেখেনিন একঝলকে

‘মা’ হয়ে প্রথমবারের মতন নিজের জন্মদিন উৎযাপন করলেন টলিউডের জনপ্রিয় গর্জেস অভিনেত্রী তথা তৃণমূল কংগ্রেসের সাংসদ নুসরত জাহান ( NUSRAT JAHAN )।তাই প্রত্যেকবারের তুলনায় অনেকটাই আলাদা হতে চলেছে এবং স্পেশাল। এই বছর ৩২ বছর বয়সে পা রাখলেন অভিনেত্রী নুসরত।

এবছর রাত ১২ টার পর থেকেই একাধিক জন্ম দিনের শুভেচ্ছা বার্তা আসতে থাকে প্রিয় লোকজনের কাছ থেকে। তবে স্পেশাল বার্তাটি অবশ্যই এলো মনের মানুষ যশের কাছ থেকেই। এই দিন যশ নুসরতের সঙ্গে ঘুরতে যাওয়ার একটি ফটো পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানান। সঙ্গে উত্তরে নুসরত জানান যে ,’ একবছর বয়স বেড়ে যাওয়ার জন্য আগে কখনও এমন আশীর্বাদের মতন মনে হয়নি। ‘

এই দিনটি অনেকটা আনন্দের সাথেই কাটাচ্ছেন সাংসদ অভিনেত্রী নুসরত যা স্পষ্ট ভাবেই বোঝা যাচ্ছে ইনস্টাগ্রামের স্টোরি দেখে। পাশাপাশি জন্মদিন উপলক্ষে সাদা রঙের একটি ‘পরী’ কেকের সঙ্গে হাসিমুখে নিজের ছবি শেয়ার করেছেন নুসরত যে ‘পরী’র কোলে রয়েছে এক সদ্যোজাত।

Back to top button