দেশ

BigNews: ভাড়া বাড়ছে ট্রেনের! ঘুরপথে অতিরিক্ত ভাড়া দিতে হতে পারে যাত্রীদের

কেন্দ্র সরকার ঘুরপথে দূরপাল্লার ট্রেনের ভাড়া বাড়াতে চলেছে। টিকিটের মূল্য হিসেবে যাত্রীদের দিতে হতে পারে অতিরিক্ত ১০ টাকা থেকে ৫০ টাকা পর্যন্ত।

জানাগেছে স্টেশনের মানউন্নয়ন ও অত্যাধুনিক যুযোগ সুবিধে দেওয়ার জন্যই রেল বোর্ড ধার্য্য করতে চলেছে এই অতিরিক্ত দাম। রেলবোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই মর্মে সম্প্রতি অব জোনকেই পাঠানো হয়েছে চিঠি। আর এই তথ্য জানিয়েছেন রেলের প্যাসেঞ্জার্স মার্কেটিং বিভাগের ডিরেক্টর বিপুল সিঙ্ঘল।

প্রসঙ্গত, মোদী সরকারের পক্ষ থেকে গতকালই জানানো হয়েছিল রেল স্টেশন থেকে পাওয়া যাবে নতুন একাধিক সুবিধা। এবার থেকে রেল স্টেশনেই মিলবে বিমান ও বাসের টিকিট। শুধু তাই নয় এবার থেকেও রেল স্টেশনেই করানো যাবে আধার কার্ড ও প্যানকার্ড তৈরী। মিলবে মোবাইল রিচার্জের সুবিধা।

জানাগেছে প্রাথমিক পর্যায়ে দেশের ২০০ টি রেলওয়ে স্টেশনে কমন সার্ভিস সেন্টার কিয়স্ক বা স্টল বসিয়ে মানুষকে সুবিধা দেওয়ার জন্য নেওয়া হয়েছে এরকম আকর্ষণীয় কর্মসূচি।

রেলমত্রকের পক্ষ থেকে এই নতুন কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘রেলওয়ের সাথী’।

প্রসঙ্গত, ক্ষমতায় আসার পর থেকেই মোদি সরকার বেশি করে জোর দিয়েছেন দেশের ডিজিটালাইজেশন -এ। ডিজিটালি সমস্ত সুবিধা দেশের কোটি কোটি সাদাহরণ মানুষের কাছে পৌঁছে দিতেই নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ। সবার প্রথম জনধন যোজনা দিয়েই মোদী দেশের সকল মানুষকে যুক্ত করেছেন ডিজিটাল ব্যাংক একাউন্টের সাথে। এরপর মোদী সরকারের বিভিন্ন উদ্যোগ এ প্রাধান্য পেয়েছে ডিজিটালাইজেশন।

Back to top button