রাজ্য
রাজ্যপালের মুখে উঠে এলো ‘শিশু পাচার কান্ড’, দিলেন মারাত্বক তথ্য

জলপাইগুড়ির শিশু পাচার কাণ্ডে এবার রাজ্যপালীর মুখে উঠে এলো এই ঘটনা। শুক্রবার আইন জীবিদের কর্মশালায় বক্তিতা দেওয়ার সময় রাজ্যপাল জগদীপ ধনখড় বলেন, ‘জলপাইগুড়িতে শিশু পাচারের নানান অভিযোগ উঠে এসেছিলো’।
২০১৭ সালে জলপাইগুড়িতে শিশুকে দত্তক নেবার নাম করে শিশু পাচার চলছিল।সেই ঘটনার সাথে জড়িয়ে রয়েছে বিজেপিকে অনেক সদস্যের নাম। তদন্তকারী সংস্থা জানিয়েছে, চন্দনা চক্রবর্তীর সাথে বিজয়বর্গীয়ার ও রুপা গঙ্গোপাধ্যের সাথে পরিচয় করে দিয়েছিলেন জুহি।
এই ঘটনা রাজ্য শিশু কমিশন কেন্দ্রের সাথে জড়িয়ে পড়েছে। এই ঘটনাটি সুপ্রিম কোর্টেও নিয়ে যাওয়া হয়।রাজ্যপালের কথায় শিশু কোনোদিন পণ্য হতে পারেনা। এই অপরাধ হলো পৃথিবীর সবথেকে মারাত্বক অপরাধ।এই মামলা নিয়ে মূল অভযুক্তসহ আরও ৬জন জেলে বন্দি করা হয়েছে। এখনও পর্যন্ত এর যাচাই শেষ হয়ে যায়নি বলে জানিয়েছেন আইনজীবীরা।







