নিউজদেশ

Bipin Rawat: শেষ রক্ষা হলোনা, কপ্টার দুর্ঘটনায় সস্ত্রীক প্রয়াত দেশের প্রথম সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত

বুধবার সকালে তামিলনাড়ুর কুন্নুরে সেনা হেলিকপ্টারের ভয়াবহ দুর্ঘটনা। সূত্রের তরফ জানা গিয়েছে এই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়া হেলিকপ্টারে  ছিলেন সিডিএস জেনারেল বিপিন রাওয়াত। শুধু তিনি একা নন এক হেলিকপ্টারে আরও কয়েকজন সেনা আধিকারিক এবং সিডিএসের পরিবার সদস্য ছিলেন।

কি কারণে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটলো? জানা যাচ্ছে খারাপ আবহাওয়ার জন্যেই হেলিকপ্টার এই ক্র্যাশ হয়েছে। কুয়াশার কারণে এই হেলিকপ্টার দুর্ঘটনাটি ঘটেছে নাকি প্রযুক্তিগত ত্রুটির কারণে ঘটেছে তা জানতে ইতিময়প্রাথমিক তদন্ত শুরু হয়ে গিয়েছে।
সেনাবাহিনীর তরফ থেকে এই বিষয়ে এখনও কোনও স্পষ্ট খবর দেওয়া হয়নি।  জানা গিয়েছে, উটিতে অবস্থিত একটি সেনা প্রতিষ্ঠানের অনুষ্ঠানে যোগ দিতে সেনা আধিকারিকরা গিয়েছিলেন হেলিকপ্টারে সওয়ার হয়ে। তার মাঝেক
কপ্টার MI-17 গভীর জঙ্গলে ভেঙে পড়ল সেনা কপ্টার।

সেনার তরফ থেকে জানান হয়েছে, এই কপ্টারে ছিলেন বিপিন রাওয়াতের স্ত্রী মধুলিকা রাওয়াতও। জঙ্গলে ভেঙে পড়ার পর সাথে সাথে আগুন লেগে যায় কপ্টারটিতে। কপ্টারে থাকা ১৪ জনের মধ্যে এখনো অবধি তিন জনকে উদ্ধার করা যেতে পেরেছে। আর চার জনের সাথে সাথে মৃত্যু হয়েছে বলে অসমর্থিত সূত্রে জানা গিয়েছে।কিন্তু আর বাকি যাত্রীদের কি অবস্থা, তা এখনও স্পষ্ট হয়নি।আহত সেনা আধিকারীককে নীলগিরির ওয়েলিংটন ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয়েছে।

সেনার পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল যে, ভেঙে পড়ার পর আগুন লেগে যায় কপ্টারটিতে। শুরু হয়ে গেছে উদ্ধারকাজ। CDS বিপিন রাওয়াতকে গুরুতর আহত ও অগ্নিদগ্ধ, অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সূত্রের খবর, তার শরীরের ৯০ শতাংশই পুড়ে গিয়েছিল। কিন্তু শেষরক্ষা করা যায়নি। ১৪ জনের মধ্যেই ১৩ জনেরি মৃত্যু হয়েছে। বায়ুসেনা সূত্রে খবর, মৃত ১৩ জনের মধ্যে রয়েছেন সস্ত্রীক বিপিন রাওয়ত।

 

Back to top button