Koushani: কৌশানী বনির ৪১ নম্বর প্রেমিকা, সবকিছু জানার পর যোগ্য জবাব দিলেন অভিনেত্রী

সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন কত ধরনের ভিডিও ভাইরাল হয়ে থাকে। বর্তমানে সোশ্যাল মিডিয়ার হাত ধরে সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ সবাই ভাইরাল হচ্ছেন। সম্প্রতি একটি ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখার্জি। তিনি এখনও পর্যন্ত যতগুলো ছবিতে অভিনয় করেছেন সেসব ছবিগুলিতে অনবদ্য অভিনয় করে দর্শকের মন জয় করে নিয়েছেন।
সম্প্রতি জানা গেছে কৌশানি শুটিং করতে পারি দিচ্ছেন বিদেশে তথা ওপার বাংলায়। আগামী ২৬ সে সেপ্টেম্বর থেকে সেখানে পিয়া রে সিনেমায় শুটিং শুরুর কথা রয়েছে। সিনেমার প্রযোজক সেলিম খান জানিয়েছেন যে তারা ইতিমধ্যে সিনেমার শুটিংয়ের জন্য সরকারি অনুমতি পেয়ে গেছেন। সিনেমার শুটিং হবে বাংলাদেশের ঢাকা ছাড়াও পূবাইল ও চাঁদপুরসহ বিভিন্ন লোকেশনে।
আর শুটিংয়ে এসে অভিনেত্রী সংবাদমাধ্যমকে দিলেন সাক্ষাৎকার। আর সেই সাক্ষাৎকারে সাংবাদিক তাকে জিজ্ঞেস করেন বনি জানিয়েছিলেন, আপনার সঙ্গে প্রেমের আগে আরও প্রায় ৪০ জন মেয়ের সঙ্গে সম্পর্ক হয়েছিল তার। আপনি কি এটি জানতেন?
প্রশ্নের উত্তরে কৌশানি সাবলীল ভঙ্গিতে জবাব দিয়ে বলেন হ্যাঁ জানি, সব শুনেছি। এতে আমার একদমই সমস্যা নেই। কারণ, আমার সঙ্গে সম্পর্ক হওয়ার আগের ঘটনা এটি। এখন তো বনির সঙ্গে অন্য মেয়ের সম্পর্ক নেই, এটাই বড় কথা।
‘পিয়ারে’ সিনেমা প্রসঙ্গে কৌশানি বলেন ছবির গল্প আগেই জেনেছি। ছবির নাম দেখলেই তো বোঝা যায়, এটি রোমান্টিক ছবি। আগামী কালীপূজায় কলকাতায় আমার একটি ছবি মুক্তি পাবে। সেই ছবির শুটিং থেকেই এখানে এলাম। কিছুটা তাড়াহুড়া করেই আসা। কাল থেকে শুটিং। আজকের দিনটা পাচ্ছি। শুটিংয়ের আগে সবকিছুই বুঝে নেব।”







