‘মেলা’ ফ্লপ হতেই শেষ কেরিয়ার; আমির খানের ভাই প্রযোজকদের দরজায় ঘুরে ঘুরেও জোটাতে পারেননি কাজ

বলিউড জগত্টাই খুব অনিশ্চিত ভরা সেখানে সুযোগ পাওয়াও যেমন কঠিন। সুযোগ পেয়ে নিজের জায়গা ধরে রাখার কাজটাও বেশ কঠিন। আর সেই বলিউডফ জগতের অন্যতম সুপরিচিত অভিনেতা হলেন আমির খান। দাদা বলিউডে রাজ্ করতে পারলেও তার ভাই ফইজল খান-কে বলিউড প্রায় ভুলেই গিয়েছে।
বলিউডে আমির খানের সাথে মেলা সিনেমায় অভিনয় করার পর বেশ কিছুটা পরিচিতি লাভ করেছিলেন অভিনেতা। কিন্তু মেলা বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ায় তার অভিনয় ক্যারিয়ার ও শেষ হয়ে যায়। ফয়জল ১৫ বছর পর এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন সেই কথা।
বিন্দন ভিত্তিক সংবাদ মাধ্যম বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে ফৈজল বলেন ‘ আমার ডেবিউ ছবি ‘মদহোস’ বক্স অফিসে খুব একটা ভালো কিছু করতে পারেনি। তারপরে ‘মেলা’-র মতো এত বড় বাজেটের ছবিও মুখ থুবড়ে পড়ল। খুব স্বাভাবিকভাবেই অভিনেতা হিসেবে আমার বাজার দর একেবারে তলানিতে গিয়ে ঠেকেছিল। তবুও বহু দিন বড়-মাঝারি নানান প্রযোজকদের অফিসে ঘুরেছি কাজ পাওয়ার জন্য। তবু একটাও ছবির প্রস্তাব পাইনি। ৬ মাস এরকম চলার পর বুঝেছিলাম কোনও বড় প্রযোজক সংস্থার ছবিতে কাজ পাব না। তাই ছোট বাজেটের ছবিতে কাজ শুরু করলাম। কিছু বাজারে চলেছিল, বাকি ছবির শুটিং শুরু হওয়ার পরেও তা বন্ধ হয়ে গেছিল।

ইন্ডাস্ট্রিতে এই খবর ছড়িয়ে পড়তে দেশি দিন লাগল না। সবাই ধরেই নিল আমি অপয়া। সুতরাং একেবারেই কাজ পাওয়া বন্ধ হয়ে গেছিল। এরপরে ‘আঁধি’ নাম ছোটপর্দার একটি ধারাবাহিকেও অভিনয় করেছিলাম। যদিও তারপর আর পর্দায় মুখ দেখায়নি। স্বেচ্ছায় অভিনয় থেকে অবসর নিয়েছিলাম’।
সম্প্রতি ফের ফৈজল কে দেখা যাবে বড় পর্দায়। তিনি নিজেই একটি ছবি পরিচালনা করছেন ও অভিনয় করছেন।







