Nusrat: নুসরাত জাহান মোট কত টাকার মালিক, প্রকাশ্যে এল তার সম্পত্তির হিসেব

বাংলা সিনেমা জগতের ফেমাস নায়িকা অভিনেত্রী নুসরত জাহান। তিনি অভিনয় জগতে আসার পর থেকে একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। তবে এবার এই অভিনেত্রীর সুখী দাম্পত্য জীবন ভাঙ্গনের মুখে। বেশ কিছু মাস ধরে তাদের বৈবাহিক সম্পর্কে ঝামেলা চলছিল আর সেই কারণেই স্বামী নিখিলের সঙ্গে এক ছাদের তলায় থাকছেন না অভিনেত্রী। তবে নুসরত-নিখিলের সম্পর্ক ভাঙার পিছনে কিছু কারণ রয়েছে। অনেকে অভিনেতা যশ কেই এই কারণেই জন্য দায়ী করছেন।
অভিনেত্রীর ফ্যানদের দাবি যে বর্তমানে বিবাহিত নুসরত প্রেম করছেন অভিনেতা যশ দাশগুপ্তের সাথে এবং এই বিষয় নিয়ে টলিপাড়ায় গুঞ্জন উঠেছে। আর তারই মাঝে আবার যশ-নুসরতের ‘ডিকশনারি’ ছবি প্রচারের দিকে। এছাড়াও যশ-নুসরাত এখন টলিগঞ্জের ‘টক অফ দ্য টাউন’। যদিও এই বিষয় নিয়ে যশ-নুসরতের কোনো মাথা ব্যাথা ছিল না। তবে রুপালি পর্দার বাইরে থেকে এই জুটি এখন সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়।
আর এবার প্রকাশ্যে এলো তার মোট সম্পত্তির হিসেব তবে এই তথ্য তার ২ বছর আগে ২০১৯ সালে নির্বাচন কমিশনে জমা দেওয়া তথ্যের হিসেব। আর সেই হিসেব অনুযায়ী নুসরাত সেই সময় জানিয়েছিলেন তার মোট সম্পত্তির পরিমান ২.৯০ কোটি টাকা।
তারমধ্যে ব্যাঙ্ক ডিপোজিট রয়েছে ৩০ লক্ষ টাকা, বীমাতে বিনিয়োগ করেছেন ২.৫ লক্ষ টাকা আর তার কাছে ছিল নগদ সেই সময় ৫ লক্ষ টাকা। তার এই বিপুল আয়ের উৎস হিসেবে তিনি জানিয়েছেন তার অভিনয়ে জীবনের উপার্জনের কথা। তিনি জানিয়েছিলেন যে তিনি অভিনয় বাবদ বছরে উপার্জন করেন ৫ লক্ষ টাকা। এছাড়া তিনি কলকাতার বালিগঞ্জে একটি দামি আবাসনে থাকেন। যে বাড়ির বাজার মূল্য আনুমানিক ১ কোটি টাকা। অভিনেত্রী রীতিমত তার বিলাস বহুল জীবনে অভ্যস্ত। এছাড়াও তারা গ্যারেজে রয়েছে একাধিক দামিগাড়ি যার মধ্যে অন্যতম হলো BMW5। এছাড়াও তার কাছে বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের পোশাক ও মোট ৪৫০ গেলাম ওজনের হিরে ও সোনার গয়না ছিল।
তথ্য সূত্র: ইন্টারনেট ডিজিটাল মিডিয়া







