রাজ্য

সাবধান! লক ডাউন অমান্য করলেই পড়বেন বিপদে, পুলিশকে দেওয়া হলো বিশেষ ক্ষমতা

দেশজুড়ে চলছে লক ডাউন।কিন্তু বাংলার অনেক জায়গাতেই পালন করা হচ্ছে না লক ডাউনের সঠিক নিয়ম।কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক তাই বাংলার ডিজি ও রাজ্যের মুখ্যসচিব কে পাঠিয়েছে কড়া চিঠি।ওই চিঠিতে কেন্দ্র সরকার শুধু পরামর্শ নয় রাজ্য সরকার কি কি পদক্ষেপ নিয়েছে বা নেবে সে সম্পর্কেও জানতে চেয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রকের চিঠি পাওয়ার পর নবান্ন একটি নতুন বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে যদি কোনো ব্যক্তি বিপর্যয় মোকাবিলা -র আইন লঙ্ঘন করে তাহলে সেই ব্যক্তিকে গ্রেফতার করার অধিকার থাকবে পুলিশের সাব ইন্সপেক্টরের।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের চিঠির সাথে রাজ্যের এই নির্দেশের মধ্যে কোনো সম্পর্ক আছে কি না তা স্পষ্ট নয়।তবে রাজনৈতিক মহলের মধ্যে অনেকেই মনে করছেন। কেন্দ্র সরকারের চাপেই রাজ্যসরকার এই পদক্ষেপ নিয়েছে।

Back to top button