বিনোদন

এবার দ্বিতীয় সন্তানের পিতা হলেন ‘রোডিজ’ খ্যাত রণবিজয় সিং, শুভেচ্ছায় ভরে গেল সোশ্যাল মিডিয়ার পাতা

গত বছর থেকে বলিউড ও টলিউডে বহু তারকারা মা বাবা হয়েছেন। এই প্রথম বহু অভিনেত্রী কয়েক মাসের মধ্যে প্রথম মাতৃত্বের স্বাদ অনুভব করেছেন।গত ১২ ই জুলাই দ্বিতীয় সন্তানের বাবা হলেন রণবিজয় সিং। ২০১৪ সালের ১০ ই এপ্রিল প্রিয়াঙ্কার সঙ্গে রণবিজয়ের বিয়ে হয়। ২০১৭ সালের ১৭ ই জানুয়ারিতে তাদের প্রথম কন্যা সন্তানের জন্ম হয়। লকডাউনের সময় বেশ কিছুদিন রণবিজয় পরিবারের থেকে দূরে ছিলেন।এরপর পরিবারের সঙ্গে একত্র হয়ে ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেছিলেন রণবিজয়। ওই সময় তার স্ত্রী প্রিয়াঙ্কা গর্ভবতী ছিলেন।

এদিন তিনি ইনস্টাগ্রামে তার সন্তান জন্মানোর সুখবর জানান। কিন্তু তিনি সন্তানের মুখের ছবি শেয়ার করেননি। শুধু শেয়ার করেছেন তার আঙুলের ছবি। সেখানে দেখা যাচ্ছে সদ্যজাত সন্তান তার পিতার হাত ধরেছে পরম যত্নে। রণবিজয় ও তাঁর পুত্রসন্তানের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সোফি চৌধুরী ছবির নিচে কমেন্ট করে রণবিজয় ও তাঁর পরিবারকে অনেক ভালোবাসা জানিয়েছেন। পাশাপাশি নেটিজেনরা জানিয়েছেন শুভেচ্ছাবার্তা ।

রণবিজয় নিজের করিয়া শুরু করেছিলেন এমটিভি রোডিজ-এর মাধ্যমে। তিনি এমটিভি রোডিজ-এর বিজেতা হয়েছিলেন। তারপর ২০০৪ সাল থেকে ২০১৯ সাল অবধি এমটিভি রোডিজ-এ কখনও রণবিজয়কে দেখা গিয়েছে সঞ্চালক হিসাবে। ধীরে ধীরে তিনি এমটিভি রোডিজ-এর একজন ব্র্যান্ড হয়ে উঠেছেন। কিন্তু তিনি কখনও বিচারকের আসনে বসেননি। শুধু তাই নয় তিনি বলিউডের কিছু ফিল্মেও অভিনয় করেছেন।২০২০ সালে রণবিজয় অভিনীত ওয়েব সিরিজ ‘মিসম‍্যাচড’ নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল। বলিউডের সিনেমাগুলির মধ্যে উল্লেখযোগ্য হল অক্ষয়কুমার ও ঐশ্বর্য রাই বচ্চন অভিনীত ফিল্ম ‘অ্যাকশন রিপ্লে’-তে রণবিজয়ের কমেডি অভিনয় প্রশংসিত হয়েছিল।

 

View this post on Instagram

 

A post shared by Rannvijay (@rannvijaysingha)

Back to top button