বিনোদন

দেখতে দেখতে ১০ মাস একরত্তি কন্যার! তবুও মন খারাপ অঙ্কিতার

সোশ্যাল মিডিয়া আজকের দিনে একটা খুব বড় প্লাটফর্ম ,যার মাধ্যমে আমরা সব জায়গার সবরকম খবর পেয়ে থাকি। সেলিব্রিটিরা তাদের প্রতিটি মুহূর্ত শেয়ার করে থাকেন সোশ্যাল মিড়িয়ায়। সেলিব্রিটিদের ফ্যানের অভাব নেই। বিশেষ করে সেলিব্রিটিদের অন্দরমহলের খবরের জন্য ভক্তবৃন্দরা বেশ কৌতূহলী। সম্প্রতি দেখতে দেখতে চোখের পলকে ১০ মাস বয়স পূর্ণ করে ফেলল অভিনেত্রী অঙ্কিতা মজুমদার পালের একরত্তি কন্যা অরুন্যা। আর এই ১০ মাসে এক নতুন অভিজ্ঞতাও হয়ে গিয়েছে অঙ্কিতার। নিউজ ১৮ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে সম্প্রতি সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন অঙ্কিতা।

অঙ্কিতার কথায়, “১০ মাস যে কীভাবে কেটে গেল তা বুঝতেই পারলাম না। কালই ১০ মাস হল। আর আমি ভাবছিলাম কী ভাবে হল। ওর আগের ছবিগুলি যেমন ১ মাস বা ২ মাস বয়সের ছবিগুলি দেখছিলাম। আর ভাবছিলাম সেই সময়ে আমার অনুভূতি কেমন ছিল।”

তবে আনন্দের সঙ্গে সঙ্গে মেয়ে বড় হচ্ছে বলে একটু মন খারাপও রয়েছে অঙ্কিতার। অভিনেত্রী জানিয়েছেন, “হালকা মন খারাপও রয়েছে। আমি চাই না ও খুব তাড়াতাড়ি বড় হয়ে যাক। শুনতে খুব অবাক লাগলেও, ওর শৈশবটা আমি খুব উপভোগ করছি। আমি ওর শৈশবের কিছু মিস করতে চাই না। তাই আমি কাজও শুরু করছি না। অন্তত ওর ১ বছর হওয়া অবধি আমি কাজ শুরু করব না। এই সময়টা শুধু আরুণ্যার জন্য।”

অঙ্কিতা বললেন, “একদিন খেলা করতে করতে হঠাৎই ‘মাম্মা মাম্মা’ বলে ডাকছে। আমি সেদিন বাকরুদ্ধ হয়ে যাই। সেটা যে কী অসাধারাণ অনুভূতি ছিল যে কোনো মা-ই বলতে পারবেন, এটা যে কী ভালো একটা মুহূর্ত। ওই ভিডিওটা ভালো করে দেখলে বোঝা যাবে, ও সেদিন মা-বাবা দুটোই বলেছে। সেই দিনটা আমার ও সৌমিত্র দুজনের জন্যই সেরা।”

ছোট্ট আরুণ্যা যেমন দুষ্টু হয়েছে, তেমনই নাকি মাকে চোখে হারায়। বলে জানান অঙ্কিতা। এমনকি শুধু তাই নয়, অঙ্কিতা আরো বলেন, “এখন ও ছোট তাই আমায় চোখে হারায়। আমার ব্যাপারটা বেশ মজাই লাগে। কিন্তু বড় হয়ে যাবে যখন, বাইরে পড়তে যাবে যখন তখন হয়তো ফোনই ধরবে না! আমিও আমার মার সঙ্গে এমন করেছি। বাচ্চারা করে। তবে আমি আগে থেকেই প্রস্তুত। তবে আমি এই মুহূর্তটা খুব উপভোগ করছি।”

Back to top button