বিনোদন

রানীর পোশাক খুলে শাড়ি পরে মিষ্টি লুকে ধরাদিলেন দিতিপ্রিয়া, নেটিজেনরা করছে প্রশংসা

টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। যিনি বর্তমানে অভিনয় করছেন জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘রানী রাসমণি’তে। যেখানে তাকে দেখা যায় রানীমার চরিত্রে। ‘রানী রাসমণি’তে অভিনয় করে ভক্তদের মনে একেবারে পাকা জায়গা করে নিয়েছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়।দর্শকেরাও যেন প্রতিদিন সন্ধ্যে সাড়ে ছয়টায় এক কাপ চা হাতে নিয়ে বসে পরে টিভির সামনে দিতিপ্রিয়াকে দেখার জন্য।

তবে অভিনয়ের পাশাপাশি সোশ্যাল সাইটেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন দিতিপ্রিয়া। প্রায়ই নানারকম ছবি পোস্ট করে নেটিজেনদের মনে ঝড় তুলতে দেখা যায় অভিনেত্রীকে । সেই সব ছবি ভাইরালও হয়ে যায় মুহূর্তের মধ্যেই । বন্যা বয়ে যায় লাইক কমেন্টের। আর এবারও তার ব্যতিক্রম হলো না।

দিতিপ্রিয়া টলিউড সুপারস্টার উত্তম কুমারের বায়োপিকে করতে চলেছেন অভিনয়। ‘অচেনা উত্তম’ -এর শুভ মহরতে উপস্থিত ছিলেন দিতিপ্রিয়া। আর সেই শুভ মহরতের সময়ের ছবি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে দিয়ে ভক্তদের সাথে ভাগ করে নিলেন তাদের সেই আবেগ প্রবন মুহূর্ত গুলি। দিতিপ্রিয়ার নতুন লুকে তার পরনে ছিল কালো স্লিভিলেজ ব্লাউজ ও সাথে গোল্ডেন শাড়ির লুকে তাকে লাগছিলো অসাধারণ। সেই সাথে কানের ও হাতে ঘড়ির দুরন্ত কম্বিনেশনে সে হয়ে উঠেছিল অনন্য। মুখে ছিল হালকা মেকাপ। শাড়ির সাথে তার হেয়ার স্টাইল ছিল যেন চমকে দেওয়া নজর কাড়ার মতো।

 

View this post on Instagram

 

A post shared by Ditipriya Roy (@roy_ditipriya)

ছবিটি দেখে দিতিপ্রিয়ার অনুরাগীরা করছে প্রশংসা। ছবিটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হওয়া মাত্রই মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

Back to top button