অফবিট

ধাঁধা: ছবির লোকগুলোর মধ্যে একজন আলাদা, দেখুন তো ১০ সেকেন্ডে খুঁজে পান কি না

মানব মস্তিষ্ক বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম উপলব্ধি করতে পারে। আর এই বিজ্ঞানের উপর ভিত্তি করেই তৈরি করা হয় দৃষ্টি বিভ্রম বা অপটিক্যাল ইলিউশন। এ ধরনের ছবি মানুষের মস্তিষ্কের ক্ষিপ্রতা পরীক্ষা করার জন্য ব্যবহার করাই যায়। এমনই একটি ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া অন্য ছবিগুলির তুলনায় এটি বেশ সহজ বলেই মনে করছেন নেট দুনিয়ার নাগরিকেরা।

ছবির ধঁধা মেলাতে যারা পছন্দ করেন, তাদেরকে স্বাগতম। অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিবিভ্রম সৃষ্টিকারী ছবি মাত্রেই বুদ্ধির ছুরিতে ধার দেওয়ার কৌশল। আসলে মস্তিষ্ক অনেক সময়ই এমন অনেক জিনিস দেখেও দেখে না যা আমাদের চোখের সামনেই রয়েছে। এখানে এমনই একটি ছবি দেওয়া হয়েছে।

একই রকম দেখতে প্রায় ২১ জন মানুষকে দেখা যাচ্ছে। আসল খেলা হল এই মানুষগুলোর মধ্যেই লুকিয়ে রয়েছে একেবারে আলাদা একটি মানুষ আর যাকে আপনাকে খুঁজে বের করতে হবে। তবে মাত্র ১০ সেকেন্ডের মধ্যে। তাহলে আপনার সময় শুরু হচ্ছে এখন।

নিজের চোখকে পরীক্ষা করে দেখুন আপনি এর উত্তর দিতে পারেন, নাকি আপনাকেও শেষ পর্যন্ত পরাজয় মেনে নিতে হয়! কি তাহলে পারলেন না তো! এবার দেখে নিন তৃতীয় রোতে এক বিশেষ ব্যক্তি আছে, তাকে বিশেষভাবে চিহ্নিত করা হয়েছে। তার শার্টের রং সকলের থেকে আলাদা, তাই তিনি সকলের মধ্যেই আলাদা এক ব্যক্তির রূপে চিহ্নিত।

Back to top button