TRP: ছিটকে গেল ‘অনুরাগের ছোঁয়া’! এইসপ্তাহে কে পেল সেরার শিরোপা? রইল বাংলা সিরিয়ালের সেরা দশের তালিকা

ফের প্রকাশিত হয়েছে এই সপ্তাহের টিআরপি তালিকা। বাংলা সিরিয়ালের জন্য টিআরপি তালিকার গুরুত্ব অপরিসীম। কারণ এই তালিকা নির্ধারণ করে দেয় বাংলার সব সিরিয়ালের ভাগ্য। স্টার জলসা এবং জি বাংলার রেষারেষিতে কে হল এই সপ্তাহের বেঙ্গল টপার? এবারে স্টার জলসা এবং জি বাংলা একে অপরকে টক্কর দিয়েছে। আজকের প্রতিবেদনে রইল টিআরপি’র সেরা দশের তালিকা।
বেশ কয়েক মাস ধরে বেঙ্গল টপারের আসন এতদিন দখল করেছিল স্টার জলসার অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি। কিন্তু এই সিরিয়ালটির নম্বর কমে এই সপ্তাহে দ্বিতীয় স্থানে ছিটকে গিয়েছে। নামমাত্র পয়েন্টের জন্য পিছিয়ে গিয়েছে অনুরাগের ছোঁয়া। ০.১ নম্বরের ব্যবধানে প্রথম স্থান দখল করেছে জগদ্ধাত্রী। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৮.০। দ্বিতীয় স্থানে রয়েছে অনুরাগের ছোঁয়া। এর প্রাপ্ত নম্বর ৭.৯। তৃতীয় স্থানে রয়েছে নিম ফুলের মধু। এই সিরিয়াল নম্বর পেয়েছে ৭.৮। চতুর্থ স্থানে রয়েছে গৌরী এলো। এর প্রাপ্ত নম্বর ৭.৫। পঞ্চম স্থানে রয়েছে পঞ্চমী। এই সিরিয়াল নম্বর পেয়েছে ৬.৪।
ষষ্ঠ স্থানে রয়েছে রাঙা বউ। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬.২। সপ্তম স্থানে রয়েছে বাংলা মিডিয়াম। এর প্রাপ্ত নম্বর ৫.৯। অষ্টম স্থানে যৌথভাবে রয়েছে মেয়েবেলা এবং হরগৌরী পাইস হোটেল । এই দুই সিরিয়ালটির প্রাপ্ত নম্বর ৫.৬। নবম স্থানে রয়েছে এক্কা দোক্কা। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৫.৪। দশম স্থানে রয়েছে সোহাগ জল। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৫.১।
প্রথম – জগদ্ধাত্রী (৮.০)
দ্বিতীয় – অনুরাগের ছোঁয়া (৭.৯)
তৃতীয় – নিম ফুলের মধু (৭.৮)
চতুর্থ – গৌরী এলো (৭.৫)
পঞ্চম – পঞ্চমী (৬.৪)
ষষ্ঠ – রাঙা বউ (৬.২)
সপ্তম – বাংলা মিডিয়াম (৫.৯)
অষ্টম – মেয়েবেলা, হরগৌরী পাইস হোটেল (৫.৬)
নবম – এক্কা দোক্কা (৫.৪)
দশম – সোহাগ জল (৫.১)







