বিনোদন

ঊর্মির পর এবার মিশকাকে উচিত শিক্ষা দিলো জয়! ‘অনুরাগের ছোঁয়া’-র আজকের পর্বে রয়েছে বড় চমক

বর্তমানে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে একটি হল ‘অনুরাগের ছোঁয়া’। কয়েকদিন ধরে বেশ টানাটানি পর্ব দেখা যাচ্ছে ধারাবাহিকে। ধারাবাহিকের নিয়মিত দর্শকরা দেখেছেন, পয়লা বৈশাখ উপলক্ষে আবার দুই মেয়ে সোনা আর রুপার সাথে স্টেজে নাচ করে দীপা। অন্যদিকে দীপাকে ডিভোর্স দিতে ডিভোর্স ফাইল নিয়ে হাজির হয়েছে সূর্য।

‘অনুরাগের ছোঁয়া’র আসন্ন পর্ব ফাঁস হয়ে যাওয়ায় আজকের পর্ব দেখে খুবই খুশি হয়েছেন অনুরাগীরা। কারণ ঊর্মির পর আজ মিশকাকে উচিত শিক্ষা দেবে সূর্যের ভাই জয়।

আসন্ন পর্বে দেখা যায়, সূর্য দীপাকে ডিভোর্স ফাইল ধরিয়ে সকলের সামনে জানায় যে ” যেই সম্পর্কে কোনও ভরসা, বিশ্বাস নেই, সেই সম্পর্ক রেখে কি লাভ”।তারপর সূর্য সেখান থেকে চলে গেলে, এই কথা শোনার পর সেখানেই অজ্ঞান হয়ে পরে দীপা।তার পর সূর্যের ভাই জয় সূর্যকে দীপার অসুস্থতার কথা জানালে সেখানে ছুতে আসে সূর্য।কিন্তু লাবণ্য সেন তাকে আটকায় এবং নিজের ছেলেকে স্পষ্ট জানিয়ে দেয় যে, “তুমি আমার মেয়ের কাছে আসবে না। তোমার জন্যই আজ ওর এই অবস্থা”।

অন্যদিকে মিশকাকে আটকে দেয় জয়।তাকে আটকে উপযুক্ত জবাব দেয় সে। মিশকাকে জয় বলে, “তোমার নামটা মুখে নিতে আমার ঘৃণা করে। তুমি একজন বিষাক্ত মানুষ, তোমার জন্যই আমার দাদার জীবন নষ্ট হয়ে গেছে”। জয়ের মুখে এরকম কথা শুনে বেজায় খুশি দর্শক।বোঝাই যাচ্ছে ‘অনুরাগের ছোঁয়া’-র আজকের পর্বে রয়েছে টানাটানি উত্তেজনা।

Back to top button