বিনোদন

সেরার সিংহাসন ফিরে পেতে বড় প্রচেষ্টা! TRP ফেরাতে সিংহ রায় জুয়েলার্সের মডেল হলেন খড়ি, খুশি দর্শকরা

বর্তমানে স্টার জলসার পর্দায় চলা অন্যতম পুরোনো তথা চর্চিত একটি সিরিয়াল হল ‛গাঁটছড়া’। প্রথম দিন থেকেই এই ধারাবাহিক ছিল দর্শকদের পছন্দের। অল্প সময়ের মধ্যেই দর্শকের বেশ কাছের হয়ে উঠেছিল এই সিরিয়ালটি। ২০২১ সালের ডিসেম্বর মাসে স্টার জলসার পর্দায় শুরু হয়েছিল এই ধারাবাহিক। আর সেই সূত্র ধরে প্রায় ১.৫ বছর ধরে টিভির পর্দায় রাজত্ব করে আসছে ‛গাঁটছড়া’ সিরিয়ালটি।

বহুদিন টিআরপি তালিকায় প্রথম স্থানেও জায়গা করে নিয়েছিল স্টার জলসার এই সিরিয়ালটি। তবে বর্তমানে ধারাবাহিকের জনপ্রিয়তা খানিকটা কমেছে। যার কারণে টিআরপি তালিকায় নীচের দিকে জায়গা পায় এই ধারাবাহিক।

যদিও একাংশ জনতা খড়ি-ঋদ্ধির রোম্যান্স দেখার জন্য আজও মুখিয়ে থাকেন সিরিয়ালের দিকে। তবে, চলতি সময়ে টিআরপি ফেরাতে ফের একবার আগের ট্র্যাকে ধরা দিল গাঁটছড়া। সিরিয়ালের নিয়মিত দর্শকেরা জানেন যে, খড়ির সামনে মৈনাকের সমস্ত রহস্য ফাঁস হয়ে গেছে। আর এসবের পরই খড়ি সিদ্ধান্ত নেয় সে সিংহরায় জুয়েলার্সের মডেল হবে।

আর তারপরই মা দুর্গার সাজে সেজে সকলের সামনে সিংহরায় জুয়েলার্সের মডেল হয়ে হাজির হয় খড়ি। এদিন সিংহরায় পরিবারের মহিলারাও অংশ নেন এই প্রতিযোগিতায়। ধারাবাহিকের এমন একটি পর্ব দেখে বেশ খুশি দর্শকরা।

Back to top button