অবশেষে হেরে গেল মিশকা! এবার মিশকাকে উচিত শিক্ষা দিল দীপা, ‘অনুরাগের ছোয়া’র আগাম পর্বে রয়েছে নতুন চমক

বর্তমানে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক হল ‘অনুরাগের ছোঁয়া’। এই ধারাবাহিকটি প্রায় সমস্ত বাঙালিদের ঘরে নিজেদের জায়গা করে নিয়েছে। টিআরপির তালিকাতেও শীর্ষ স্থানে রয়েছে এই ধারাবাহিকটি। এই সপ্তাহেও টিআরপি তালিকায় প্রথম স্থানে রয়েছে এই সিরিয়াল। ধারাবাহিকের প্রতিটি পর্বে দেখা যাচ্ছে নতুন চমক, যা দর্শকদের উত্তেজনায় ভরিয়ে দিচ্ছে।
ধারাবাহিকের নিয়মিত দর্শকরা জানেন যে, দীপা এখন জানতে পেরেছে রুপার মতোই সোনাও তাঁর আর এক যমজ মেয়ে। সোনার পরিচয় জানার পর থেকেই যেন দীপার গায়ের জোর বেড়ে গিয়েছে। সিরিয়ালের পর্বে দেখা গিয়েছে দীপা লাবণ্য সেনের দেওয়া শাড়ি পড়ে মিশকার বাড়ি হাজির হয়েছে। একের পর এক থাপ্পড় থেকে বেল্টের বাড়ি দিয়ে মিশকাকে উচিত শিক্ষা দিয়েছে দীপা। যা দেখে আগেই ভীষণ খুশি হয়েছেন দর্শক।

তবে এখানেই শেষ হয় মিশকাকে জব্দ করতে এবার আরও জব্বর বুদ্ধি আঁটতে চলেছে দীপা। এরইমধ্যে ফাঁস হয়েছে সিরিয়ালের আগাম পর্ব। যেখানে দেখা যাবে সূর্য গিয়ে হাজির হয় দীপার বাড়ি। সে দীপার কাছে ভিক্ষা চায় তার সন্তান সোনাকে যাতে দীপা তার কাছ থেকে কেড়ে না নেয়। এই বলে সূর্য সেখান থেকে চলে যায়। কিন্তু সূর্য দীপার বাড়িতে তার ফোন ফেলে আসে। আর তখনই সূর্যের ফোনে মিশকা ফোন করে। ফোনটা দীপা ধরে।

ফোন ধরে দীপা জানায় ডাক্তারবাবু এখন ব্যস্ত আছে। শুধু তাই নয়, দীপা বানিয়ে বানিয়ে বলে সে আর সূর্য একসঙ্গে খাবে। দীপার মুখে এই কথা শুনে মিশকা ভয় পেয়ে যায় আর সে ভাবতে থাকে দীপা আর সূর্যের মধ্যে আবার সব আগের মতো ঠিক হয়েছে।
View this post on Instagram







