টাইম স্লটে বদল, মাঝরাতে সম্প্রচারিত হবে জনপ্রিয় এই সিরিয়াল! খবর শুনে মাথায় হাত দর্শকদের

বাংলা সিরিয়ালের জন্য টিআরপি তালিকার গুরুত্ব অপরিসীম। কারণ এই তালিকা নির্ধারণ করে দেয় বাংলার সব সিরিয়ালের ভাগ্য। টিআরপি ছাড়া একটিও সিরিয়াল এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবতে পারছে না স্টার জলসা এবং জি বাংলা। গত কয়েক মাসের মধ্যে স্টার জলসাতে একাধিক নতুন ধারাবাহিক এসেছে। তবে আবার বেশ কিছু ধারাবাহিক বন্ধ হয়ে গিয়েছে। আবার কিছু কিছু সিরিয়ালের স্লটও পরিবর্তিত হয়েছে।
তবে এখন শোনা যাচ্ছে কিছু দিনের মধ্যেই নাকি স্টার জলসার একটি জনপ্রিয় সিরিয়ালের স্লটের পরিবর্তন হতে পারে। প্রাইম টাইম স্লট হারিয়ে নাকি রাত ২টো থেকে সম্প্রচারিত হবে এই ধারাবাহিক। আর স্টার জলসার এই জনপ্রিয় ধারাবাহিকটি হল লীনা গাঙ্গুলির লেখা সিরিয়াল ‘এক্কা দোক্কা’। রাধিকা এবং পোখরাজের ভালবাসার কাহিনী নিয়ে শুরু হয়েছিল এই ধারাবাহিক।
রাধিকা এবং পোখরাজের জুটি দর্শকদের খুবই পছন্দের ছিল। তবে এদিকে আবার রাধিকা এবং পোখরাজের জুটি ভেঙ্গে লেখিকা লীনা গাঙ্গুলী গল্পে আরও কিছু নতুন চরিত্রকে নিয়ে এসেছেন। প্রিয় ‘রাধিরাজ’ জুটি ভেঙে যাওয়ায় মন খারাপ হয়েছিল দর্শকদের একটা বড় অংশের। সিরিয়ালে রাধিকার সঙ্গে ডাক্তার গুহ এবং পোখরাজের সঙ্গে রঞ্জাবতীর নতুন জুটি দেখা দিয়েছে। দর্শকরা জানেন অনির্বান এই অল্পদিনেই মন দিয়ে ফেলেছেন রাধিকাকে। আর এই পর্ব দেখে চোখ জুড়িয়েছে দর্শকদের।

তবে যখন সবই ঠিকঠাক চলছে তখনই সিরিয়ালের টাইম স্লট পাল্টে যাওয়ার খবরে নতুন করে মন খারাপের সুর শোনা যাচ্ছে সিরিয়ালের ফ্যানপেজ গুলির পাতায়। কানাঘুষোতে খবর, আগামী ২৪ শে এপ্রিল থেকে নতুন স্লটে অর্থাৎ রাত ২.০০ টোর সময় নাকি দেখা যেতে পারে স্টার জলসার এই সিরিয়াল! তবে বলে রাখি এই খবর চ্যানেলের তরফ থেকে অফিশিয়ালি জানানো হয়নি।







