বিনোদন

নতুন ধারাবাহিকে ফিরলেন ‘টাপুর টুপুর’ খ্যাত পায়েল ওরফে অভিনেত্রী মাফিন! উৎসাহ দর্শকমহলে

ছোটপর্দায় জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন ছিলেন অভিনেত্রী মাফিন চক্রবর্তী। যাকে আপনারা দেখেছেন ‘টাপুর টুপুর’ ধারাবাহিকে।এই ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে সকল দর্শকের মন জয় করে নিয়েছে এই অভিনেত্রী।মুখ্য চরিত্রের চেয়ে পার্শ্ব চরিত্রে পায়েলের অভিনয় খুবই জনপ্রিয় হয়ে উঠেছে।

এরপর একাধিক ধারাবাহিক কাজ করেন মাফিন। তাকে শেষবারের মতো ছোট পর্দায় দেখা গিয়েছিল ‘বসন্ত বিলাস মেসবাড়ি’তে। তবে বেশ কিছু সময় ধরে অভিনয় জগৎ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন এই অভিনেত্রী। নিজের নাচের স্কুল নিয়েই ব্যস্ত ছিলেন তিনি ।

আবার ছোট পর্দায় ফিরলেন মাফিন চক্রবর্তী।আকাশ আট চ্যানেলে আসতে চলেছে নতুন ধারাবাহিক ‘অগ্নিপরীক্ষা’। এই ধারাবাহিকেই অভিনেত্রীকে দেখতে পাবেন ভক্তরা।

Back to top button