বিনোদন

‘দিদি নাম্বার ওয়ান’-এ আর দেখা যাবে না রচনা ব্যানার্জীকে? শো ছেড়ে গেলেন রচনা, রইল কারণ

একসময় বাংলা চলচ্চিত্র জগতের অভিনেত্রীদের মধ্যে অন্যতম চর্চিত অভিনেত্রী ছিলেন ‘রচনা ব্যানার্জি’ । তাঁর সাবলীল অভিনয় ক্ষমতা দিয়ে তিনি নজর কেড়েছেন সকলের। তবে তাকে অধিক পরিচিতি দিয়েছে ‘দিদি নাম্বার ওয়ান’- এর সঞ্চালিকার পদ। এই শোয়ের মাধ্যমে তিনি জনপ্রিয়তা কুরিয়ে যাচ্ছেন এখনো।

বাংলা টেলিভিশনে জনপ্রিয় গেম শো দিদি নাম্বার ওয়ান। এই গেম শোটি টানা ১০ বছরেরও বেশি সময় ধরে বাংলা টেলিভিশনের পর্দায় চলছে। এই গেম শোয়ের সঞ্চালিকা হলেন রচনা ব্যানার্জী। দিদি নাম্বার ওয়ানের সঙ্গে যেন ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন তিনি। রচনা ব্যানার্জীকে ছাড়া দিদি নাম্বার ওয়ানের কথা ভাবতেও পারেন না দর্শকরা। তবে আপাতত কিছুদিন দিদি নাম্বার ওয়ান থেকে দূরে সরে গেলেন রচনা ব্যানার্জী। শুটিং বন্ধ রেখে এখন তিনি ভ্রমণের মজা নিচ্ছেন।

সকলেরই জানা আছে ঘুরতে কতটা পছন্দ করেন রচনা। দেশ-বিদেশের বিভিন্ন স্থানে ঘোরার শখ রয়েছে তার। এবারও ফের ঘুরতে গেলেন রচনা। এখন রচনা রয়েছেন পাহাড়ের এক মনোরম পরিবেশে। তবে এবার অভিনেত্রী বিদেশে ঘুরতে যাননি। তিনি দেশেই এক পাহাড়ি এলাকায় ছুটি কাটাচ্ছেন। অভিনেত্রীর সঙ্গে তার বন্ধুরাও রয়েছে। সম্প্রতি ইনস্টাগ্রামে ঘোরাঘুরির একগুচ্ছ ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।

ছবি শেয়ার করে রচনা ক্যাপশনে লিখেছেন, ‘আমার গ্যাংয়ের সঙ্গে উত্তরাখণ্ড ভ্রমণে,‌ ভ্যাকেশন মুড অন।’ শাড়ি ছেড়ে জিন্স আর টপ পরেই ঘোরাঘুরি করছেন অভিনেত্রী। কাজের ব্যস্ততার ফাঁকে সময় বের করে নিয়ে তিনি ভ্রমণের মজা নিচ্ছেন এখন।

 

View this post on Instagram

 

A post shared by Rachna Banerjee (@rachnabanerjee)

Back to top button