বিনোদন

দত্ত বাড়ির মে-বউদের নাইটি পড়াবেন পর্ণা, ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের নতুন ট্র্যাক নিয়ে ব্যাপক কটাক্ষ নেটিজেনদের

জি-বাংলার জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে একটি হল ‘নিম ফুলের মধু’। গল্পে নায়ক -নায়িকার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী পল্লবী শর্মা এবং অভিনেতা রবেল দাস। শুরু থেকেই গল্পে পারবারিক বাস্তবধর্মী দৃশ্য দেখানোর কারণে খুবই অল্প সময়ের মধ্যে এই ধারাবাহিকটি দর্শকদের প্রিয় হয়ে উঠেছে।

ইতিমধ্যে প্রকাশিত হওয়া ধারাবাহিকের একটি নতুন প্রোমো নিয়ে তুমুল ট্রোলিং শুরু হয়েছে।এই নতুন প্রোমোতে দেখা যাচ্ছে, বাড়ির এক বউকে নাইটি পড়তে বলে দত্তবাড়ির বউ পর্ণা। বাড়ির এক পুরুষ এতে বাঁধা দেয়, কারণ সেই বাড়ির বউরা নাইটি পরে না। তার পর ওই পুরুষ মানুষটি পর্ণার হাত থেকে ওই নাইটি টি কেড়ে নেয় এবং আগুনে পুড়িয়ে দিতে গেলে পর্ণা রুখে দাঁড়ায়।

ধারাবাহিকের এই নতুন ট্র্যাকের জন্য ব্যাপক কটাক্ষের মুখে পড়তে হয় চ্যানেলকে। কেউ বলছেন, “এটাই বাকি ছিল”। আবার কেউ বলছেন “এটা আবার কেমন কনটেন্ট, শেষমেশ নাইটি”।

Back to top button