গয়না চোর ধরতে এবার নিজেই বুদ্ধি খাটাবে মৌ! ‘মেয়েবেলা’ ধারাবাহিকে আসছে নতুন চমক

বর্তমানে বাংলার জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে একটি হল মেয়েবেলা। অল্পদিনের মধ্যেই এই ধারাবাহিকটি দর্শকের নজর কেড়েছে।এই ধারাবাহিকের গল্পটি বাস্তব জীবনের সাথে মিল থাকায় দর্শকদের প্রিয় হয়ে উঠেছে।
এই ধারাবাহিকের নিয়মিত দর্শকরা জানেন, বাড়ির সকলের কাছে মৌকে খারাপ করার জন্য মরিয়া হয়ে উঠেছে বীথি।আম্মার সোনার চেন হারিয়ে যাওয়ায় সমস্ত দোষ মৌয়ের
ঘাড়ে চেপে দেয় তার শ্বশুরমশাই। আম্মার সোনার চেন খুঁজতে মৌকে সাহায্য করছে নির্ঝর।
অন্যদিকে আম্মার সোনার চেন বাথরুমে খুঁজে পায় বীথি। তাঁরপর মৌকে ফাঁসানোর জন্য ইচ্ছে করে সেই সোমার চেন বাথরুমের পাইপ থেকে ফেলে দেয় বীথি।এসব করার মাধ্যমে
মৌ আর ডোডোকে আলাদা করার চেষ্টা করলেও বরং তারা আরো কাছাকাছি চলে আসে।মৌয়ের যত্ন নিতে থাকে ডোডো।
ধারাবাহিকের আগামীপর্বে দেখা যাবে বাড়ির কাজের লোক একজনকে ডেকে আনে সোনা খুঁজে বের করার জন্য। অন্যদিকে গয়না চোরকে ধরতে এবার নিজেই বুদ্ধি খাটাবে মৌ। তবে বীথির ষড়যন্ত্র সহজে ধারা যাবে কিনা? সেটাই দেখার জন্য চোখ রাখতে হবে ধারাবাহিকের পরবর্তী এপিসোডে।







