বিনোদন

গানের লড়াইয়ে জমে উঠলো মিত্র বাড়ি, ‘মেয়েবেলা’ ধারাবাহিকের নতুন ট্র্যাক দেখে খুবই খুশি দর্শক

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে একটি হল ‘মেয়েবেলা’।এই ধারাবাহিকের মুক্ষ চরিত্রে রয়েছে অভিনেতা অর্পণ ঘোষাল এবং অভিনেত্রী স্বীকৃতি মজুমদার।গল্পে ডোডো এবং মৌ এর রসায়ন দর্শকরা খুবই পছন্দ করছে।

শুরু থেকেই এই ধারাবাহিকের গল্পটি সকল দর্শকের মন কেঁড়ে নিয়েছে।ধারাবাহিকটি অন্যান্য ধারাবাহিকের থেকে একটু আলাদা। ইতিমধ্যে ধারাবাহিকের একটি প্রোমো প্রকাশ পেয়েছে, যে দেখে খুবই খুশি হয়েছেন ধারাবাহিকের নিয়মিত দর্শকেরা।

প্রোমো তে দেখা গিয়েছে যে, সুবোধ ঘোষের মতো মানুষকে শাস্তি দিয়ে আবার নববর্ষের আনন্দে মেতে উঠেছে মিত্র পরিবার। এবার ছেলে ভার্সেস মেয়েদের গানের লড়াইয়ের জমে উঠবে বছরের প্রথম দিন। ডোডো মৌকে এই লড়াইয়ে চ্যালেঞ্জ জানায়। ধারাবাহিকে এরকম একটা সুন্দর ট্র্যাক দেখে খুবই খুশি ভক্তরা।

Back to top button