Anurager Chowa: খুশির মাঝেই ঘোর ষড়যন্ত্র, সূর্য-দিপাকে কে আলাদা করতে আবারও নতুন চাল পাতলো মিশকা!

বর্তমানে বাংলা ধারাবাহিকের জনপ্রিয় ধারাবাহিকের মধ্যে একটি হলো অনুরাগের ছোঁয়া। প্রতি সপ্তাহে টিআরপির শীর্ষ স্থান দখল করে রেখেছে এই ধারাবাহিকটি। ধারাবাহিকের নায়ক নায়িকা সূর্য ও দীপার মিলন দেখার জন্য দিনে দিনে বেড়েই চলেছে এই ধারাবাহিকের জনপ্রিয়তা।
ধারাবাহিকের নিয়মিত দর্শকরা জানেন, নববর্ষের দিন সূর্য দীপার হাতে ডিভোর্স পেপার তুলে দেয় এবং বলে যে সে তার থেকে মুক্তি চায়, এসব কথা শোনার পর দীপা অসুস্থ হয়ে পরে এবং তাকে হাসপালে ভর্তি করানো হয়। তার পর এই মামলা কোর্টে গেলে মিশকা দীপার বিরুদ্ধে বলতে শুরু করলে সূর্য তাকে বাঁধা দেয়। সূর্যের এই কাজে খুবই খুশি হয় দর্শক।
শুরু থেকে দেখা যাচ্ছে সূর্য ও দিপাকে আলাদা করতে উঠে পরে লেগেছে মিশকা।কিন্তু প্রতিবারের মতো এবারও ব্যর্থ হয় সে।বিচারকের নির্দেশে৬ মাস এক ছাদের তলায় থাকবে সূর্য দীপা। সেসব শোনার পর মিশকার রাগ আরো দ্বিগুণ বেড়ে গিয়েছে।কিন্তু দীপার মোবাইলে তার সমস্ত কুকীর্তির রেকর্ড থাকায় রীতিমতো ভয়ে রয়েছে মিশকা।তাইতো বয়স্ক মহিলার ছদ্মবেশ নিলেন এই খলনায়িকা। দীপার পাশে এসেই পরে যায় মিশকা। যদিও দীপা সেই সময় একটুও টের পাইনি যে উনি আসলে মিশকা যে কিনা বয়স্ক মহিলার ছদ্মবেশ নিয়েছেন। এরপর দীপা তাকে তুলে বসায় ।এরপর মিশকা দীপার থেকে তাঁর ফোনটা চায়, ফোন করার অজুহাতে। তারপর সে সেই রেকর্ড টা খোঁজে যেটাতে মিশকার সব তথ্য আছে।এরপর সেটি ডিলিট করে হঠাৎ চলে যায়।
অন্যদিকে আইনের কথায় ৬ মাস একসাথে থাকতে সূর্য দীপার বাড়িতে হাজির হয় এবং পাড়াপ্রতিবেশীর সকলেই তাকে জামাই জামাই বলে আদরও করেন। যেটায় ভীষণ বিরক্ত হচ্ছিলেন সূর্য। তবে কি এবার এক হবে সূর্য-দীপা? পরবর্তী পর্ব দেখতে অবশ্যই দেখুন রোজ রাত ৯.৩০ এ অনুরাগের ছোয়া।







