বিনোদন

‘কফি শপে কফি খেতে গেলে হয়তো বেশি কাজের সুযোগ পেতাম’! ‘সারেগামাপা’ বিজেতা হয়েও দাম দেয়নি বলিউড

ভারতীয় সঙ্গীত জগতের খুবই জনপ্রিয় এক শিল্পী হলেন সঞ্চিতা ভট্টাচার্য। কিংবদন্তি বাপ্পি লাহিড়ী, অভিজিৎ ভট্টাচার্য, অলকা ইয়াগনিকের মতো শিল্পীদের নিজের গানে মুগ্ধ করেছেন তিনি। মাত্র ১৪ বছর বয়সেই ‘সারেগামাপা’র খেতাব নিজের নামে করে নিয়েছিলেন। সঞ্চিতার হাতে পুরস্কার তুলে দিয়েছিলেন খোদ বলিউড ‘বাদশা’ শাহরুখ খান।

মাত্র ১৪ বছর বয়সে নিজের গানের মাধ্যমে সঞ্চিতা কোটি কোটি মানুষের মন জয় করে নিয়েছিলেন। গোটা দেশ জুড়ে তাঁর অনুরাগীর সংখ্যা দ্রুত বাড়ছিল।কিন্তু এত কিছু থাকার সত্ত্বেও এখন সেই গায়িকার প্লেব্যাক খুবই কম শোনা যায়। কোথায় হারিয়ে গেল এই প্রতিভাবান গায়িকা? ইতিমধ্যে এক নামী ইউটিউব চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকারের সময় মুখ খোলেন এই গায়িকা।

সম্প্রতি বনি সেনগুপ্ত অভিনীত ‘আর্চির গ্যালারি’ ছবিতে গান গেয়েছেন সঞ্চিতা। কিন্তু তাঁর তো আরও বেশি সাফল্য পাওয়া উচিত ছিল বলে মনে করেন সঞ্চিতার অনুরাগীরা। গায়িকা নিজেও হয়তো জানেন, তিনি কিছুটা অন্তরালে চলে গিয়েছেন। সেই জন্য সঞ্চিতা জানান, ‘আজ যদি কারোর সঙ্গে ডেট অথবা কফি শপে কফি খেতে যেতাম তাহলে হয়তো আরও বেশি কাজের সুযোগ পেতাম’।যদিও এই কারণে কাউকে দোষারোপ করেন না সঞ্চিতা। বরং তিনি যতটুকু পেয়েছেন ততটুকুতেই সন্তুষ্ট।

মাত্র ১৪ বছরেই ‘সারেগামাপা লিটল চ্যাম্পস’ খেতাব জেতার পর আর পেছন ফিরে তাকায়নি সে।তার পর বেশ কয়েকটি জনপ্রিয় হিন্দি সিনেমায় প্লেব্যাক করেছেন। ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’, ‘কাঞ্চিঃ দ্য আনব্রেকবল’এর মতো ছবিতেও গান গেয়েছেন সঞ্চিতা। এখন দেশে-বিদেশে নানান জায়গায় শো করছেন তিনি। কাজ করেছেন শঙ্কর মহাদেবন, সুখবিন্দর সিংয়ের মতো কিংবদন্তি শিল্পীদের সঙ্গে।

Back to top button