বিনোদন

মিঠাই, দীপা সবাই পেছনে, ‘মেয়েবেলা’তে সবচেয়ে বেশি পারিশ্রমিক রূপা গাঙ্গুলীর, জেনেনিন কত ?

এই মুহূর্তে স্টার জলসার অন্যতম সেরা একটি ধারাবাহিক হল ‘মেয়েবেলা’। স্টার জলসার এই সিরিয়ালটি খুব কম সময়ের মধ্যেই দর্শকদের জনপ্রিয়তা অর্জন করেছে। এই ধারাবাহিকটি প্রথম দিকে তেমনভাবে দর্শকদের নজর কাড়তে না পারলেও কিন্তু এখন দর্শকরা জমিয়ে সিরিয়ালের গল্পটিকে উপভোগ করছেন। এই ধারাবাহিকে রূপা গাঙ্গুলী নায়িকার শাশুড়ি মায়ের ভূমিকাতে অভিনয় করছেন। স্নেহময়ী শাশুড়ি মা হয়ে নয়, আবার দজ্জাল শাশুড়িও নয়, রূপার অভিনীত বিথী চরিত্রটিকে কুটিল বলা চলে।

‘মেয়েবেলা’ সিরিয়ালে এমনই একটি চরিত্র নিয়ে বহু বছর পর ফের অভিনয় জগতে ফিরেছেন রূপা গাঙ্গুলী। তবে অভিনয়ে ফেরার ক্ষেত্রে বেশ কিছু শর্ত ছিল অভিনেত্রীর। এই শর্তগুলি মেনে নিয়েই অভিনেত্রীকে আবার তার নিজস্ব জগতে ফিরিয়ে এনেছেন মেয়েবেলা সিরিয়ালের নির্মাতারা। ‘মেয়েবেলা’য় বিথী চরিত্রটিকে নিখুঁত অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলছেন রূপা। তবে দর্শকদের মনের মধ্যে প্রশ্ন উঠছে এমন একটি চরিত্রের জন্য রূপা গাঙ্গুলি ঠিক কত পারিশ্রমিক পাচ্ছেন?

‘মেয়ে বেলা’র বিথী চরিত্রটির জন্য রূপা গাঙ্গুলী বেশ মোটা পারিশ্রমিক পাচ্ছেন বলে জানা যাচ্ছে। তবে অভিনেত্রীর বেশ কিছু শর্ত ছিল। অভিনেত্রীর কথায়, ‘আমার শর্ত ছিল গল্পটা বাস্তবসম্মত হতে হবে। অন্দরসজ্জার পর্দার বেগনি চড়া রং থাকবে না। অতিরঞ্জিত কিছু থাকবে না।’ অভিনেত্রী চেয়েছিলেন টিভিতে তার চরিত্রটিকে যেন বাস্তবসম্মত দেখায়।

‘মেয়েবেলা’য় বিথী চরিত্রের জন্য তিনি ৯ লক্ষ টাকা পারিশ্রমিক নিচ্ছেন মাসে। অভিনেত্রী শর্ত দিয়েছেন যে মাসে কেবল ১৫ দিনই শুটিং করবেন তিনি। বর্তমানে বাংলা ধারাবাহিকের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী হলেন রূপা গাঙ্গুলী‌।

Back to top button