বিনোদন

শুরু হয়েই শেষ লগ্নে, মাত্র ২ মাসেই কপাল পুড়লো ‘বালিঝড়’-এর! সিরিয়াল নিয়ে মুখ খুললেন তৃণা সাহা

বর্তমানে বাঙালি দর্শকদের বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে বাংলা ধারাবাহিক। এক একটি ধারাবাহিক এক এক জনের কাছে ভীষণ প্রিয়। আর তাই সন্ধ্যা নামতেই বাড়ির মহিলারা নিজেদের ধারাবাহিকটি দেখা জন্য টিভির সামনে বসে পড়েন। তাছাড়াও টিআরপির তালিকায় ভালো ফল না করতে পারলে অসময়ই টিভির পর্দা থেকে সরে যেতে হয় ধারাবাহিকটিকে। চলতি বছরের ৬ ফেব্রুয়ারি স্টার জলসার পর্দায় শুরু হয়েছিল ‘বালিঝড়’। সোশ্যাল মিডিয়ায় কান পাতলে শোনা যাচ্ছে যে, ‛বালিঝড়’ নাকি শেষ হওয়ার পথে।

জল্পনা ছিল ‘বালিঝড়’ বন্ধ করে দিয়ে ‛রামপ্রসাদ’-কে নিয়ে আসা হবে। তবে যদিও পরে দেখা গিয়েছে যে, ‘বালিঝড়’ বন্ধ করে নয় তাদের টাইমেই ‛রামপ্রসাদ’ সম্প্রচারিত হবে। তাহলে কখন সম্প্রচারিত হবে ‛বালিঝড়’? জানা গিয়েছে যে, বিকেল ৫.৩০ টায় সম্প্রচারিত হতে পারে ‛বালিঝড়’। তবে, এই টাইম ‛বালিঝড়’ ধারাবাহিককে দিতে একেবারেই মত নয় চ্যানেল। এই কারণেই নাকি ইতি টানতে চলেছে বালিঝড় সিরিয়ালটি।

তবে এই বিষয়ে কোনো খবর জানায়নি চ্যানেল কর্তৃপক্ষ। কিন্তু এরই মাঝে অভিনেত্রী তৃনার ইনস্টাগ্রাম স্টোরি দেখে চমকে উঠেছেন সকলেই। তৃনা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দুটি পোস্ট শেয়ার করেছেন। যার প্রথমটিতে লেখা রয়েছে যে, ‛মন্ত্রীর মেয়ে থেকে ধীরে ধীরে আসল ঝর্ণার জলের মতো হয়ে ওঠা, ঝোড়ার মহার্ঘ্যর প্রতি একটু একটু মুগ্ধ হওয়া মায়ায় পড়া, স্রোতের জন্য ঝোড়ার পিছুটান, মহার্ঘ্য ঝোড়ার রসায়ন জাস্ট তৈরি হওয়া, মহার্ঘ্যর প্রতি কমলিকার কনসার্ন দেখে ঝোড়ার রেগে যাওয়া, ঝোড়া ও শশুরমশাই-এর বন্ডিং, সমুদ্র সেনের অতীতের পর্দাফাঁস, স্রোতের ভবিষ্যৎ জীবন, ঝোড়ার রাজনীতিতে পা, ইত্যাদি ইত্যাদি সব হেরে গেল রেটিং-এর কাছে। ভাগ্য খারাপ না হলে গল্প, অভিনয় কোনো ক্ষেত্রেই ঘাটতি রাখেনি টিম’।

আর অভিনেত্রীর দ্বিতীয় পোস্টে দেখা যাচ্ছে যে, ‛সেরা জুটি আমাদের ‛তৃষিক’ ছিল আছে আজীবন থাকবে। তোমাদের ছেড়ে থাকবো কিভাবে। তোমাদেরকে আবারও আমরা ফিরিয়ে আনবো। জুটি হিসেবে এটা আমাদের তৃষিক ফ্যানেদের প্রতিজ্ঞা’। অভিনেত্রীর এই ইনস্টাগ্রাম স্টোরি দেখে অনুমান করা যায় যে, সত্যিই তাহলে বন্ধ হতে চলেছে এই সিরিয়াল। তবে আসল সত্যিটা সময়ই বলবে।

Back to top button