বিনোদন

ছোট পোশাকে জলকেলিতে মাতলেন ‘রান্নাঘর’-এর সুদীপা, অভিনেত্রীকে দেখে কটাক্ষ করলেন নেটিজেনরা

তারকাদের বেলায় পান থেকে চুন খসলেই হলো, তেড়ে আসেন নেটমাধ্যমের নীতিপুলিশরা। যেমনটা ঘটতে দেখা গেল জি বাংলার রান্নাঘরের জনপ্রিয় মুখ সুদীপা চট্টোপাধ্যায়ের বেলায়। প্রতিদিন বিকেল সাড়ে ৪টে বাজলেই সুদীপা চট্টোপাধ্যায় হাজির হতেন একেরপর এক মজাদার খাবারের রেসিপি নিয়ে। তবে, কয়েকমাস হল শেষ হয়েছে ‛রান্নাঘর’। আর তারপর থেকে নিজের শাড়ি ও আচারের ব্যবসা নিয়ে সুদীপা বেজায় ব্যস্ত। বরাবরই তাকে শাড়িতে দেখে অভ্যস্ত সকলেই।

তবে, শাড়ি ছেড়ে এবার একেবারে খোলামেলা পোশাক অর্থাৎ সুইমশ্যুটে ধরা দিলেন সুদীপা। এদিন কালো রঙের ডিপ নেকের স্নান পোশাকে দেখা মিলেছিল সঞ্চালিকার। ছেলে এবং বন্ধুদের সঙ্গে তাকে জলকেলি করতে দেখা গিয়েছে। কখনও ছেলের সঙ্গে ছবি তুলতে দেখা যাচ্ছে। পাশাপাশি ভাইয়ের মেয়ের সঙ্গেও সেলফিতে ধরা দিয়েছেন সুদীপা। এদিনের ছবি ও ভিডিও নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলেই শেয়ার করেছেন সুদীপা।

তবে ভিডিও শেয়ার করতেই একেরপর এক কমেন্টের বন্যায় ভরিয়েছেন নেটিজেনরা। অনেকেই তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। আবার অনেকে কিন্তু ট্রোল করতে একেবারেই ছাড়েননি। লিখেছেন যে, ‛আজকাল সবাই ক্লিভেজ দেখাতে ব্যস্ত, সেই তালিকায় আপনিও ঢুকে পড়লেন’! যদিও এসবে একেবারেই কান দেননি সুদীপা। এবারও পাল্টা কোনো জবাব দিচ্ছেন না। বরাবরই নিজের মন্তব্য নিয়ে বিতর্কে এবং দ্বন্দ্বে থাকেন অভিনেত্রী। তাই কি এবার নিজেকে একেবারেই আলোচনা থেকে দূরে রাখলেন?

উল্লেখ্য, আগামী দিনে সুদীপাকে চ্যানেলের নববর্ষ স্পেশাল অনুষ্ঠানে দেখা যাবে। এমনকি জি বাংলারই একটি রান্নার অনুষ্ঠান ‛আজকের অন্নপূর্ণা’-তে বিচারকের আসনে দেখা যাবে।

Back to top button