খুব শীঘ্রই আবারো ফিরছেন ধারাবাহিকে, দারুণ সুখবর দিলেন জনপ্রিয় এই অভিনেত্রী

স্টার জলসার আলতা ফড়িং সিরিয়ালটি কয়েকদিন আগেই শেষ হয়েছে। তবে এই ধারাবাহিকের ফড়িং এবং তার ব্যাঙ্ক বাবুকে মিস করছেন দর্শকরা। স্টার জলসার আলতা ফড়িং সিরিয়ালটির হাত ধরেই খেয়ালী মন্ডল নায়িকা হিসেবে প্রথম বার বাংলা সিরিয়াল জগতে পা রাখেন। আর এই প্রথম ধারাবাহিকে অভিনয় করেই তিনি দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। তবে আলতা ফড়িং সিরিয়ালটি শেষ হয়ে যাওয়ার পর আর অভিনেত্রী খেয়ালীকে পর্দায় দেখা যাচ্ছে না।

অনেকদিন ধরেই দর্শকরা খেয়ালীকে নতুন ধারাবাহিকে দেখার জন্য অপেক্ষায় আছেন। তবে এরই মধ্যে তার অনুরাগীদের জন্য সুখবর নিয়ে এলেন অভিনেত্রী। জানা যাচ্ছে স্টার জলসার পর্দায় আসছে একগুচ্ছ নতুন ধারাবাহিক। সম্প্রতি সিটি সিনেমা নামের একটি ইউটিউব চ্যানেলের কাছে সাক্ষাৎকার দিতে গিয়ে অভিনেত্রী খেয়ালী জানিয়েছেন যে, তার পরবর্তী কাজ নিয়ে এখন কথাবার্তা চলছে। বেশ কিছু সিরিয়াল নিয়ে কথা হচ্ছে। তবে অভিনেত্রী কোনো ভালো চরিত্রে অভিনয় করতে চান। আর এরজন্যই অপেক্ষা করছেন তিনি।

অভিনেত্রী যে চরিত্রে অভিনয় করতে চান সেই চরিত্রের সন্ধান পেলেই আবার তাকে দেখা যাবে টেলিভিশনের পর্দায়। আর অল্প সময়ের মধ্যেই হয়তো অভিনেত্রী খেয়ালীকে আবার নতুন কোনো সিরিয়ালে দেখতে পাবেন দর্শকরা। তবে অভিনেত্রী কোন চ্যানেলে এবং কোন ধারাবাহিকে অভিনয় করবেন সেটা এখনও জানা যায়নি।
ছোট থেকেই অভিনয়ের শখ ছিল খেয়ালীর। তবে এই স্বপ্নপূরণ করতে গিয়ে তাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে। অভিনয়ের পাশাপাশি তিনি নাচ এবং জিমনাস্টিক শিখেছেন।







