বিনোদন

মিশকাকে বোকা বানাতে গুরুদেব সাজলো তবলা,‘অনুরাগের ছোঁয়া’র আসন্ন পর্বে রয়েছে বড় চমক

বর্তমানে বাংলা ধারাবাহিকগুলির মধ্যে একটি হল স্টার জলসার অনুরাগের ছোঁয়া। কয়েক সপ্তাহ ধরে এই ধারাবাহিকটি টিআরপির তালিকায় শীর্ষ স্থান দখল করে আছে।

ধারাবাহিকের নিয়মিত দর্শকরা জানেন, বহুদিন পর কোর্টের আদেশ মেনে একসঙ্গে থাকছে সূর্য -দীপা।সূর্য দীপাকে শাস্তি দিতে এলেও দীপার কাছে সে দুর্বল হয়ে পড়ছে।অন্যদিকে খুব শ্রীঘই সকলের সামনে ফাঁস হবে মিশকার ষড়যন্ত্র।তবলা এবং দীপা দুজন মিলে সূর্যের সামনে মিশকার মুখোশ খুলে দেবে।ধারাবাহিকের সেই ট্র্যাক খুব শীঘ্রই আসতে চলেছে।

টিভির আগেই ফাঁস হল ধারাবাহিকের আসন্ন পর্ব।ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে মিশকা বাইরে থেকে সূর্যের জন্য তেল মশলা দেওয়া খাবার আনে।অন্যদিকে সূর্যের জন্য নিজে খাবার বানিয়ে আসে দীপা।সূর্য দীপাকে জ্বালানোর জন্য মিশকার আনা খাবার খেতে রাজী হয়। কিন্তু খাবারে অতিরিক্ত তেল থাকার কারণে সে অল্প খায়।

এরপর দেখা যায়, মাঝ রাতে ঘুম ভেঙে উঠে পড়ে সূর্য। সে দেখে দীপা ঘুমাচ্ছে কিনা। দীপা ঘুমিয়ে থাকার ভান করে। সূর্য রান্নাঘরে গিয়ে দীপার হাতের বানানো খাবার খায়। দীপা সূর্যকে হাতেনাতে ধরে ফেলে। এরপর থেকে সূর্যকে নিয়ে দীপা মজা করতে থাকে।এরপর সূর্য ও দীপার কিছু মিষ্টি দৃশ্য উপভোগ করবেন দর্শক।

তবে আজকের এপিসোডে দর্শকরা দেখতে পাবে, এবার মিশকাকে শায়েস্তা করবে তবলা। তাই সে মিশকাকে বোকা বানানোর জন্য গুরুদেবের সাজ নেয়।সব মিলে আজকের এপিসোড দেখে খুবই উপভোগ করবেন দর্শক।

Back to top button