আবার মিল হবে গুড্ডি -অনুজের, গুড্ডি ধারাবাহিকে নতুন মোড় দেখে সোশ্যাল মিডিয়ায় তুমুল মন্তব্য নেটিজেনদের

বর্তমানে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে একটি হল ‘গুড্ডি’। এই ধারাবাহিক নিয়ে নেটদুনিয়ায় লাগাতার ট্রোলিং হয়েই থাকে। কারণ ধারাবাহিকে চলছে শুধু পরকীয়া।
ধারাবাহিকের নিয়মিত দর্শকরা জানেন, অনুজ মারা গিয়েছে। অনুজের ছেলে পুবলু এবং গুড্ডির পাতানো মেয়ে রেশমির বন্ধুত্ব নিয়ে এগোচ্ছে ধারাবাহিকের গল্প। শোনা যাচ্ছে, গুড্ডি ধারাবাহিকে আসতে চলেছে বড় চমক। আবার মিল হতে চলেছে গুড্ডি ও অনুজের।বুঝলেন না? আসলে ধারাবাহিকটি অনেক বড় লিপ নিতে চলেছে ।
লিপে দেখা যাবে যে, বড় হয়ে গিয়েছি গুড্ডি অনুজের ছেলেমেয়ে।পুবলু বড় হয়ে অনুজের মতো দেখতে হবে আর রেশমি বড় হয়ে গুড্ডির মতো দেখতে হবে।
লিপে দেখানো হবে বড় হয়ে গিয়েছি গুড্ডি অনুজের ছেলেমেয়ে। পুবলু বড় হয়ে অনুজের মতো দেখতে হবে আর রেশমি বড় হয়ে গুড্ডির মতো দেখতে হবে। অর্থাৎ পুবলু চরিত্রের হাত ধরেই গল্পে আবার এন্ট্রি নেবে রণজয় বিষ্ণু। পুবলু আর রেশমি বড় হয়ে একে অপরকে ভালোবাসবে এবং তাদের বিয়ে দেখিয়ে সমাপ্তি হবে গুড্ডি ধারাবাহিকটি।







