স্বামীর মৃত্যুর পরই গর্ভবতী! শৈলমাকে সাজা দিতে বংশধর আনছে গৌরী, প্রকাশ্যে ধারাবাহিকের ধামাকাদার প্রোমো

গৌরী এলো ধারাবাহিকটি এই মুহূর্তে টিআরপির নিরিখে জি বাংলার তৃতীয় স্থান দখলকারী একটি ধারাবাহিক। প্রথম থেকেই ১ থেকে ৫ এর মধ্যে থাকছে জি বাংলার এই ধারাবাহিকটি। সিরিয়ালটির নিয়মিত দর্শকরা জানেন যে, এই ধারাবাহিকের নায়ক-নায়িকা ঈশান-গৌরী হলেন স্বয়ং দেবাদিদেব মহাদেব এবং মা পার্বতীর মানব রূপ।তাই মা ঘোমটা কালি এবং মহাদেবের আশীর্বাদে মাঝেমধ্যেই এই ধারাবাহিকে ঈশান-গৌরীর হাত ধরে নানা ধরনের অলৌকিক কাণ্ডকারখানা দেখা যায়।
সম্প্রতি সিরিয়ালের গল্পে দেখানো হয়েছে নায়কের মৃত্যু। দেখা গিয়েছে শৈলমার চক্রান্তে ঈশান কে খাদের কিনারায় দাঁড়িয়ে ধাক্কা মেরে নিচে ফেলে দিয়েছিল এক ভন্ড সন্ন্যাসী। তবে সেই ভন্ড সন্ন্যাসী আবার এসে হাজির হয়েছে ঘোষাল বাড়িতে। সে সমানে গৌরির ক্ষতি করার চেষ্টা করে চলছে। এরইমধ্যে সম্প্রতি প্রকাশ্যে এসেছে সিরিয়ালের নতুন একটি প্রমো।
সেই প্রোমোতে দেখা যাচ্ছে শৈল মা গৌরীকে উপর থেকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে। তবে গৌরী উপর থেকে সোজা ফুলের বিছানায় এসে পড়ে। এরপর গৌরীকে দেখে ডাক্তার জানায় সে এবার মা হতে চলেছে। প্রসঙ্গত, ঈশানের মৃত্যুর পর ঘোষাল বাড়িতে এমন একটা সুখবর আশায় যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছেন বাড়ির সকলে।
অন্যদিকে ধারাবাহিকে ডাক্তার বাবু ঈশানের দেখা না পেয়ে মন খারাপ দর্শকদের। সকলের এখন অপেক্ষায় রয়েছেন ঈশানের নতুন রূপে ঘোষাল বাড়ি ফিরে আসার।







